Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৮:০০ এএম, ৮ আগস্ট ২০১৯

১৮ লাখ হাজি, পায়ে হেঁটে মিনার উদ্দেশে রওনা কাল

পবিত্র হজ পালন করতে মক্কায় পৌঁছেছেন সারা বিশ্ব থেকে আসা ১৮ লাখ হাজি। সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। আগামী কাল বৃহস্পতিবার মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় নয় কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হবে ধর্মপ্রাণ মুসলমানরা। মিনায় কেউ যাবেন গাড়িতে, কেউবা হেঁটে। হজের অংশ হিসেবে তারা ৭ থেকে ১২ জিলহজ (বৃহস্পতি–মঙ্গলবার) […]

১৮ লাখ হাজি, পায়ে হেঁটে মিনার উদ্দেশে রওনা কাল
নিউজ ডেস্ক
১ মিনিটে পড়ুন |

পবিত্র হজ পালন করতে মক্কায় পৌঁছেছেন সারা বিশ্ব থেকে আসা ১৮ লাখ হাজি। সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

আগামী কাল বৃহস্পতিবার মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় নয় কিলোমিটার দূরে মিনার উদ্দেশে রওনা হবে ধর্মপ্রাণ মুসলমানরা। মিনায় কেউ যাবেন গাড়িতে, কেউবা হেঁটে। হজের অংশ হিসেবে তারা ৭ থেকে ১২ জিলহজ (বৃহস্পতি–মঙ্গলবার) মিনা, আরাফাহ, মুজদালিফায় অবস্থান করবেন।

হাজিরা ৮ জিলহজ (শুক্রবার) মিনায় সারা দিন থাকবেন। ৯ জিলহজ (শনিবার) ফজরের নামাজ আদায় করে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। আরাফাত থেকে প্রায় আট কিলোমিটার দূরে মুজদালিফায় রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন হাজিরা।

১০ জিলহজ (রোববার) ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন তারা। মিনায় এসে বড় জামারাকে কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরিফ তাওয়াফ করবেন। তাওয়াফ, সাই শেষে মিনায় ফিরে গিয়ে ১১ (সোমবার) ও ১২ জিলহজ (মঙ্গলবার) অবস্থান ও প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন।

সূত্র: দশ দিগন্ত

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com