Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১২:১৫ পিএম, ১৮ মে ২০১৫

৪২ বছর কোমায় থাকার পর ধর্ষিতা অরুণার মৃত্যু

          অনেক স্বপ্ন নিয়ে জুনিয়র নার্স হিসেবে মুম্বাইয়ের কেইএম হাসপাতালে যোগ দিয়েছিলেন অরুণা সানবওগ। যোগদানের পরপরই হাসপাতালের এক কর্মীর হাতে ধর্ষণের শিকার হন তিনি। এরপরই ঐ হাসপাতালে ৪২ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন এই নারী। গত সপ্তাহে চিকিৎসকরা জানান, অরুণাদেবী ফুসফুসের প্রদাহে ভুগছিলেন। ভেন্টিলেটরের সাহায্যে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে। […]

৪২ বছর কোমায় থাকার পর ধর্ষিতা অরুণার মৃত্যু
১ মিনিটে পড়ুন |

৪২ বছর কোমায় থাকার পর ধর্ষিতা অরুণার মৃত্যু

 

 

 

 

 

অনেক স্বপ্ন নিয়ে জুনিয়র নার্স হিসেবে মুম্বাইয়ের কেইএম হাসপাতালে যোগ দিয়েছিলেন অরুণা সানবওগ। যোগদানের পরপরই হাসপাতালের এক কর্মীর হাতে ধর্ষণের শিকার হন তিনি। এরপরই ঐ হাসপাতালে ৪২ বছর কোমায় থেকে চিরবিদায় নিলেন এই নারী।

গত সপ্তাহে চিকিৎসকরা জানান, অরুণাদেবী ফুসফুসের প্রদাহে ভুগছিলেন। ভেন্টিলেটরের সাহায্যে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে। এতদিন হাসপাতালের নার্সরাই অরুণাদেবীর সেবাযত্ন করেছেন। তারা অরুণাদেবীর যন্ত্রণাহীনভাবে মৃত্যু ঘটানোর দাবিরও বিরোধিতা করেছিলেন।

১৯৭৩ সালে ২৬ বছর বয়সে জুনিয়র নার্স হিসেবে মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে যোগ দান করেন অরুণা। যোগদানের কিছুদিন পর ১৯৭৩ সালের ২৭ নভেম্বর রাতে ঐ হাসপাতালের ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতাকর্মী সোহনলাল ভারতা বাল্মিকী ধর্ষণ করেন অরুণাকে। শুধু তাই নয়, কুকুরের চেন দিয়ে অরুণাদেবীকে বেঁধেও রেখেছিল শোহনলাল। ১১ ঘণ্টা সেখানেই পড়ে ছিলেন অরুণা। উদ্ধারের সময়ও অরুণার গলায় শেকল বাঁধা ছিল। এতে তাঁর মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন অরুণা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com