Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

Uncategorized
৭:৫৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৪

অস্ট্রেলিয়ান পার্লামেন্ট ভবনে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া’র সভাপতিকে স্পীকারের আমন্ত্রণ

অস্ট্রেলিয়ান পার্লামেন্ট ভবনে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া’র সভাপতিকে স্পীকারের আমন্ত্রণ নাইম আবদুল্লাহ: গত ১৮ নভেম্বর,( মঙ্গলবার) বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক পার্লামেন্টের মাননীয় স্পীকার ব্রনউইন বিশপের আমন্ত্রিত অতিথি হিসেবে পার্লামেন্ট ভবন সফর করেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শোনার জন্য এই আমন্ত্রণ জানানো হয়। বাণিজ্যিক ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত প্রয়োজনসহ অনেক অভিন্ন […]

অস্ট্রেলিয়ান পার্লামেন্ট ভবনে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া’র সভাপতিকে স্পীকারের আমন্ত্রণ
১ মিনিটে পড়ুন |

image

image

অস্ট্রেলিয়ান পার্লামেন্ট ভবনে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া’র সভাপতিকে স্পীকারের আমন্ত্রণ

নাইম আবদুল্লাহ: গত ১৮ নভেম্বর,( মঙ্গলবার) বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক পার্লামেন্টের মাননীয় স্পীকার ব্রনউইন বিশপের আমন্ত্রিত অতিথি হিসেবে পার্লামেন্ট ভবন সফর করেন।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শোনার জন্য এই আমন্ত্রণ জানানো হয়।

বাণিজ্যিক ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত প্রয়োজনসহ অনেক অভিন্ন স্বার্থের কারণে অস্ট্রেলিয়া-ভারত সম্পর্ককে অস্ট্রেলিয়া সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে। ফলে ভারতীয় নাগরিকসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অনেক দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও প্রতিনিধিরা এ অধিবেশনে উপস্থিত ছিলেন।

অধিবেশনের পর শেখ শামীমুল হক স্পীকারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশি কমিউনিটির একজন প্রতিনিধি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।

এ সফরে সংগঠনের বিজনেস ডেভলপমেন্ট সেক্রেটারি সুরজিৎ রায়ও তাঁর সাথে উপস্থিত ছিলেন।

এরপর পার্লামেন্টে লেবার দলের ককাস রুমে চা-চক্রে অংশগ্রহণ করে তাঁরা বিল শর্টেন এবং কেইট লান্ডিসহ বিভিন্ন এমপি ও সিনেটরদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও  গত ১৬ নভেম্বর (রবিবার) বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া-র কার্যকরী কমিটির সদস্যরা নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের বিরোধী (লেবার) দলীয় নেতা জন রবার্টসন আয়োজিত এক নৈশভোজে যোগদান করেন।

এ সময় কমিটির সদস্যদের সাথে আলাপকালে তিনি বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশি কমিউনিটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন

Facebook Comments Box
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com