Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৭:১২ এএম, ২৭ মার্চ ২০১৫

বাসায় সুন্দরী গৃহকর্মী চাননা সৌদি বধূরা

সৌদি আরবের নারীরা তাদের সংসারে গৃহপরিচারিকা হিসেবে দেখতে সুন্দর এমন নারীদের নিতে চাইছেননা। সৌদি আরবের রিক্রুটিং এজেন্সিগুলো বলছে গৃহবধূরা এখন আগে থেকেই সম্ভাব্য গৃহপরিচারিকার ছবি দেখতে চাইছেন বিশেষ করে যারা মরক্কো ও চিলি থেকে আসছে। দেশটির একটি সংবাদপত্রে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে তারা সুন্দরী গৃহপরিচারিকা নিতে চাইছেননা এমন কয়েকজন নারীর সাথে কথা বলেছেন। ওই […]

বাসায় সুন্দরী গৃহকর্মী চাননা সৌদি বধূরা
২ মিনিটে পড়ুন |

সৌদি আরবের নারীরা তাদের সংসারে গৃহপরিচারিকা হিসেবে দেখতে সুন্দর এমন নারীদের নিতে চাইছেননা। সৌদি আরবের রিক্রুটিং এজেন্সিগুলো বলছে গৃহবধূরা এখন আগে থেকেই সম্ভাব্য গৃহপরিচারিকার ছবি দেখতে চাইছেন বিশেষ করে যারা মরক্কো ও চিলি থেকে আসছে। দেশটির একটি সংবাদপত্রে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে তারা সুন্দরী গৃহপরিচারিকা নিতে চাইছেননা এমন কয়েকজন নারীর সাথে কথা বলেছেন। ওই গৃহকর্ত্রী নারীরা বলেছেন এসব দেশের সুন্দরী নারীদের তারা গৃহপরিচারিকা হিসেবে চাননা কারণ তাদের ধারণা সুন্দরী কর্মচারী পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারেন। জেদ্দার একটি রিক্রুটিং কোম্পানির পরিচালক ইদ আবু ফাহাদ ওই সংবাদপত্রটিকে বলেন, “কিছু স্ত্রী আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন যদি তাদের স্বামীরা মরক্কো বা চিলি থেকে গৃহপরিচারিকা চায় তাহলে ওইসব গৃহকর্মীদের পরিবারে গ্রহণের আগে তারা অবশ্যই দেখে নেবেন”।
তাদের প্রধান শর্ত হলো গৃহকর্মী সুন্দরী হতে পারবেনা”। সৌদি আরবে বিদেশী কর্মী নেয়া অনেক সময় ও অর্থের বিষয়। ভিসা ও অন্যান্য নিয়মমতো প্রক্রিয়া শেষ করতে প্রায় ছয় মাস লেগে যায়। বাইশ হাজার রিয়ালের মতো লাগে চিলি থেকে কর্মী আনার ক্ষেত্রে। উপসাগরীয় অঞ্চলের বিদেশী গৃহকর্মীর অধিকারের বিষয়টি একটি বড় ইস্যু। আরব নিউজ বলেছে সেখানে অন্য দেশ থেকে যাওয়া গৃহপরিচারিকা ও গাড়ির চালকদের মূল নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। কয়েকটি দেশ সৌদি আরবে নারী কর্মীদের সাথে আচরণের বিষয়ে নানা অভিযোগ তুলছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি তাঁর দেশ থেকে নারী কর্মী পাঠানো বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন।
বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com