আমরা বাংলাদেশী, পৃথিবীর যেখানেই থাকি না কেন আমাদের হৃদয়ে বাংলাদেশ, আমাদের কণ্ঠে বাংলাদেশ, আমাদের রক্তে বাংলাদেশ। প্রবাসে থাকলেও হৃদয়ের ক্যানভাসে বাংলাদেশ আর দেশের মানুষকে প্রতিটি মুহূর্ত মনে পড়ে। প্রবাসে থেকে স্বদেশের ভাবনা নিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী প্রখ্যাত লেখক আরিফুর রহমান খাদেম লিখেছেন, ‘প্রবাসে স্বদেশ ভাবনা’ বই। বাংলাদেশের অনন্যা প্রকাশনী থেকে বইটি বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশে […]
আমরা বাংলাদেশী, পৃথিবীর যেখানেই থাকি না কেন আমাদের হৃদয়ে বাংলাদেশ, আমাদের কণ্ঠে বাংলাদেশ, আমাদের রক্তে বাংলাদেশ। প্রবাসে থাকলেও হৃদয়ের ক্যানভাসে বাংলাদেশ আর দেশের মানুষকে প্রতিটি মুহূর্ত মনে পড়ে। প্রবাসে থেকে স্বদেশের ভাবনা নিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী প্রখ্যাত লেখক আরিফুর রহমান খাদেম লিখেছেন, ‘প্রবাসে স্বদেশ ভাবনা’ বই।
বাংলাদেশের অনন্যা প্রকাশনী থেকে বইটি বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশে বইমেলার শেষ দিনে প্রকাশিত হয়েছে। বইটি বাংলাবাজারে অনন্যা লাইব্রেরীসহ দেশের জেলা পর্যায়ের বিভিন্ন লাইব্রেরীতেও পাওয়া যাচ্ছে।
এ ছাড়াও বইটি সিডনীর অলিম্পিক পার্কে অনুষ্ঠিত আসন্ন বৈশাখী মেলার স্টলে পাওয়া যাবে। তাছাড়া বইটি শিগগিরই লাকেম্বায় অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ‘খুশবু’ ও পার্থের ক্যানিংটনে ‘অজবাংলা গ্রোসারিজ/ইন্ডিয়ান গোরম্যাট’-এ পাওয়া যাবে।
আরিফুর রহমান খাদেমের লেখা দুই শতাধিক আর্টিকেলের মধ্য থেকে নির্বাচিত প্রায় অর্ধশতাধিক আর্টিকেলের সমন্বয়ে বইটি প্রকাশিত হয়েছে।
বইটি দেশের সকল রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক, প্রবাসী বাংলাদেশীসহ সকল সাধারণ পাঠকদের পড়া প্রায়োজন বলে এক পাঠক মন্তব্য করেছেন।
লেখক আরিফুল রহমান খাদেম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী খড়মপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দেড় যুগের অধিক সময় ধরে তিনি অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি একজন সিনিয়র ফাইন্যান্স প্রফেশনাল ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। অন্যদিকে লেখক, শিক্ষাবিদ ও সমাজকর্মী।
এইচএসসির পর থেকেই খাদেম লেখালেখিতে ঝুঁকে পড়েন। প্রবাসে শত ব্যস্ততার পরও শুধুমাত্র নাড়ির টানে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে এবং অস্ট্রেলিয়া ভিত্তিক বাংলা সিডনি ডট কম, পাক্ষিক বাংলাবার্তা, মাসিক দেশ বিদেশ, এবিসি বাংলা ডট নেট ও বিদেশবাংলা ২৪ ডট কমে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাব্যবস্থার ওপর লিখে চলেছেন তিনি।
লেখালেখির পাশাপাশি তিনি পছন্দ করেন ক্রিকেট, ভ্রমণ, বাগান করা, রান্নাবান্না, গান শুনা, দেশী খাবার ও দেশীয় পণ্য।