অলিম্পিকের ২০২৪ আসরের আয়োজক হিসাবে নিজেদের নাম ঘোষণা করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) প্রধান টমাস বাখের সঙ্গে আলোচনা করবেন তিনি। চলতি মাসের ২৭ তারিখ নয়াদিল্লিতে আসছেন বাখ। কিছুদিন আগে বাখের এক বিবৃতিই হয়তো আশাবাদী করে তুলেছে মোদীকে। ১২০ কোটি মানুষের একটা দেশকে আমরা কিভাবে অগ্রাহ্য করি, ভারতের প্রার্থিতার […]
অলিম্পিকের ২০২৪ আসরের আয়োজক হিসাবে নিজেদের নাম ঘোষণা করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) প্রধান টমাস বাখের সঙ্গে আলোচনা করবেন তিনি। চলতি মাসের ২৭ তারিখ নয়াদিল্লিতে আসছেন বাখ। কিছুদিন আগে বাখের এক বিবৃতিই হয়তো আশাবাদী করে তুলেছে মোদীকে। ১২০ কোটি মানুষের একটা দেশকে আমরা কিভাবে অগ্রাহ্য করি, ভারতের প্রার্থিতার বিষয়ে এমন ইতিবাচক মন্তব্য আসে বাখের তরফ থেকে।
২০১০ সালের কমনওয়েলথ গেমস ছিল ভারতের সর্বশেষ বড় কোন বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ঘটনা। যদিও দুর্নীতিসহ নানা বিতর্ক সৃষ্টি হওয়ায় ঐ আয়োজন ভারতের জন্য ক্ষতিই বেশি ডেকে আনে।
২০২৪ অলিম্পিক আয়োজনের প্রার্থিতা ঘোষণার সময় শেষ হচ্ছে অক্টোবরে। আগামী বছরের মে মাসে আইওসি আয়োজক শহরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে। পরের বছর জানা যাবে চূড়ান্ত নির্বাচিত শহরের নাম। তবে ভারত কোন শহরকে আয়োজক হিসাবে ঠিক করবে, সেটা চূড়ান্ত নয় এখনো।