হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড ঘোষণার ৫ ঘন্টার মাথায় দুদিনের জামিন পেলেন বলিউড কিং সালমান খান। বিকালে আপীলের পর শুক্রবার পর্যন্ত সালমানকে অন্তবর্র্তী জামিন দিয়েছে মুম্বাই হাইকোর্ট। সূত্র : টাইমস অব ইন্ডিয়া। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মুম্বইয়ের একটি বেকারির সামনে কয়েকজন ফুটপাতবাসীকে পিষে দেয় সালমান খানের গাড়ি। এতে মৃত্যু হয় একজনের। তার […]

হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড ঘোষণার ৫ ঘন্টার মাথায় দুদিনের জামিন পেলেন বলিউড কিং সালমান খান। বিকালে আপীলের পর শুক্রবার পর্যন্ত সালমানকে অন্তবর্র্তী জামিন দিয়েছে মুম্বাই হাইকোর্ট। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মুম্বইয়ের একটি বেকারির সামনে কয়েকজন ফুটপাতবাসীকে পিষে দেয় সালমান খানের গাড়ি। এতে মৃত্যু হয় একজনের। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটান।
তিনি অন্তত ৮০টি হিন্দী চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত মুভিগুলোর মধ্যে দাবাং, রেডি, বডিগার্ড, মেইনে পেয়ার কিয়া সহ অনেকগুলো ব্যবসা সফল ছবি।