Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৯:০৬ এএম, ২৬ মে ২০১৫

এক বালকের মৃত্যুতে জীবন পেল অনেকে

১১ বছরের বালক লিয়াঙ ইয়োই ব্রেন টিউমারে ভুগছিলেন। তার জীবনের শেষ ইচ্ছা দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ দান করে দিয়ে যাবেন। সে ডাক্তারদেরকে অনুরোধ করেছিলেন জীবনের শেষ মুহূর্তে তার এই স্বপ্ন যেন পূরণ করা হয়। গত বছর ৬ জুন মারা যায় লিয়াঙ। ছবিতে দেখা যায় ডাক্তররা মাথানত করে শ্রদ্ধা জানাচ্ছে লিয়াঙকে। মরদেহের ঠিক পিছনে কান্না করছেন তার […]

এক বালকের মৃত্যুতে জীবন পেল অনেকে
১ মিনিটে পড়ুন |

১১ বছরের বালক লিয়াঙ ইয়োই ব্রেন টিউমারে ভুগছিলেন। তার জীবনের শেষ ইচ্ছা দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ দান করে দিয়ে যাবেন। সে ডাক্তারদেরকে অনুরোধ করেছিলেন জীবনের শেষ মুহূর্তে তার এই স্বপ্ন যেন পূরণ করা হয়।

গত বছর ৬ জুন মারা যায় লিয়াঙ। ছবিতে দেখা যায় ডাক্তররা মাথানত করে শ্রদ্ধা জানাচ্ছে লিয়াঙকে। মরদেহের ঠিক পিছনে কান্না করছেন তার মা। আর এই ছবি এখনও স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে রয়েছে।

নয় বছর বয়সে লিয়াঙ ইয়োইর ব্রেন টিউমর ধরা পড়ে। চিনের শেনজহেন শহরে প্রাইমারি স্কুলে পড়ত সে। হঠাতই একদিন মাথা যন্ত্রণা শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। যখন সে জানতে পারে আর বাঁচবে না, তখনই তিনি সিদ্ধান্ত নেন, তাঁর শরীরের সব অঙ্গপ্রতঙ্গ বন্ধুদের দান করে যাবে। সিসিটিভি নিউজ সূত্রে জানা যায়, লিয়াঙ চেয়েছিল, “এইভাবে আমি সবার শরীরে বেঁচে থাকব।” তবে লিয়াঙের এমন সিদ্ধান্তে অবাক হয়েছিল তার পরিবার ও স্কুলে মাস্টারমশাইরা।

লিয়াঙের এক মাস্টারমশাই জানান, সে স্কুলের পড়ার বইয়ে শরীর দান করার অনেক গল্প পড়েছিল। সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছে লিয়াঙ। লিয়াঙের মা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ডাক্তারকে অনুমুতি দেয়। তার কথা মত কিডনি, যকৃত সংরক্ষণ করে রাখা হয়।

সূত্র: অনলাইন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com