আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী সমস্যা নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবারের এ সম্মেলন মানবপাচার রোধে করণীয় এবং এই অঞ্চলে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হচ্ছে। এই সম্মেলনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা থাকছেন। ভারত মহাসাগর অঞ্চলে অভিবাসী সমস্যায় রয়েছে, এমন ১৭টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। […]
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী সমস্যা নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবারের এ সম্মেলন মানবপাচার রোধে করণীয় এবং এই অঞ্চলে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হচ্ছে।
এই সম্মেলনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা থাকছেন। ভারত মহাসাগর অঞ্চলে অভিবাসী সমস্যায় রয়েছে, এমন ১৭টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের প্রতিনিধিরা। এদিকে বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র, জাপান এবং সুইজারল্যান্ড তাদের পর্যবেক্ষক পাঠিয়েছে। জাতিসংঘ থেকেও অংশ নিচ্ছেন কর্মকর্তারা। এ ছাড়া জাতিসংঘ মাদক এবং অপরাধবিষয়ক সংস্থা থেকেও কর্মকর্তারা অংশ নিচ্ছেন অভিবাসী সমস্যা রোধে আয়োজিত এই সম্মেলনে।
সূত্র অনলাইন