Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১:৪৩ এএম, ৩ জুলাই ২০১৫

ইতালীর ভিসা : ঢাকায় মাফিয়া বিজনেস বন্ধ হবে কি ?

  মাঈনুল ইসলাম নাসিম : বাংলাদেশ থেকে যারা বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা নিয়ে ইতালী গমন করেন বা করবেন, তাদের ভিসা সংক্রান্ত সকল দায়দায়িত্ব গুলশান দু্ই নাম্বারের ইতালীয়ান দূতাবাসের, মোটাদাগে এটাই সত্য। কিন্তু ভিসা প্রক্রিয়াজাতকরণের জন্য অফিসিয়ালি নিয়োগপ্রাপ্ত ‘বৈধ দালাল’ এজেন্সি ভিএফএস গ্লোবালের বনানীস্থ রাসেল পার্কে অসংখ্য চিকনদাগে যেভাবে ‘মাফিয়া বিজনেস’ চলছে, তাতে মোটাদাগে এর দায় এড়াবার সুযোগ […]

ইতালীর ভিসা : ঢাকায় মাফিয়া বিজনেস বন্ধ হবে কি ?
২ মিনিটে পড়ুন |
ইতালীর ভিসা
 
মাঈনুল ইসলাম নাসিম : বাংলাদেশ থেকে যারা বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা নিয়ে ইতালী গমন করেন বা করবেন, তাদের ভিসা সংক্রান্ত সকল দায়দায়িত্ব গুলশান দু্ই নাম্বারের ইতালীয়ান দূতাবাসের, মোটাদাগে এটাই সত্য। কিন্তু ভিসা প্রক্রিয়াজাতকরণের জন্য অফিসিয়ালি নিয়োগপ্রাপ্তবৈধ দালালএজেন্সি ভিএফএস গ্লোবালের বনানীস্থ রাসেল পার্কে অসংখ্য চিকনদাগে যেভাবেমাফিয়া বিজনেসচলছে, তাতে মোটাদাগে এর দায় এড়াবার সুযোগ নেই বাংলাদেশ সরকারেরও। কারণ বছরের পর বছর যারপরনাই ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশেরই আমজনতা, সর্বোপরি প্রবাসী বাংলাদেশীদের পরিবারপরিজন যাদের রেমিটেন্সে সচল থাকে বাংলাদেশের অর্থনীতির চাকা।
 
ঢাকার ভিএফএস গ্লোবালের কুকর্ম নিয়ে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে বহুবার। সচিত্র সংবাদ পরিবেশিত হয়েছে বাংলাদেশ ইতালী উভয় দেশের টিভি চ্যানেলেও, কিন্তু কানে পানি না যাওয়াতে কাজের কাজ কিছুই হয়নি। ভিএফএস গ্লোবালের মাফিয়া ওয়েবসাইটের মাধ্যমেসোকল্ডঅনলাইনে বাধ্যতামূলক অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে ছয়মাস নয়মাস এক বছরের আগে কিছুই পাবেন না যে কেউ। তবে হাঁ, কথা আছে। ইতালীয়ান দূতাবাসের এইবৈধ দালালকোম্পানি ভিএফএস গ্লোবালের মাফিয়া এজেন্টদের অবশ্য পাওয়া যায় পানির মতো সহজেই, যারা পঞ্চাশআশিনব্বই হাজার এমনকিঠেকাঅনুপাতে একদেড় লাখ টাকায় ধরিয়ে দেয়সোনার হরিণঅ্যাপয়েন্টমেন্ট।
 
এতো গেলো হাইরেট ক্যাশ পেমেন্টে অ্যাপয়েন্টমেন্ট পাবার প্রাইমারি এপিসোড।হয়রানিনামক নাটকের লাস্ট এপিসোড কিন্তু দূর বহুদূর। মাফিয়া এজেন্টদের ফাঁক গলে সৌভাগ্যবশতঃ বা অন্য কোন না কোন ভাবে যদি অ্যাপয়েন্টমেন্টের খাতায় কারো নাম উঠেই যায়, তবে শুরু হবে ভিন্ন আঙ্গিকের অন্য রকম হিসেব নিকেষ। ভুল না থাকলেও জোরপূর্বক ভুল খুঁজে বের করা হবে ফাইলে, তিলকে করা হবে তাল। একদিকে সময় যায় যায়, অন্যদিকে বিশেষ ধরণেরফরমালিনদিয়ে বাড়ানো হবে আবেদনকারীর টেনশন। সবমিলিয়ে ভিএফএস গ্লোবালের মাফিয়া এজেন্টদেরপৌষমাসযেনো ফুরোয় না। হাজারহাজার পেরিয়ে ক্যাশঘুষ লাখ টাকা গুণবেন যে কেউ, যত সৎই তিনি হোন না কেন। গত বছর ধরে বাংলাদেশ সরকারের ছত্রছায়াতেই খোদ ঢাকার মাটিতে এভাবেমাফিয়াপসরাসাজিয়ে বসেছে ভিএফএস গ্লোবাল।
 
‘মাফিয়া-ক্লাইমেক্স’ সবকিছু ঘটে চলেছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে, এই প্রতিবেদককে এমনটা শতভাগ নিশ্চিত করেছেন শতাধিক ভুক্তভোগী। ভিএফএস গ্লোবালের অফিসে ঢুকতে হলে যে কাউকে অভিজ্ঞতা অর্জন করতে হবে কিছুটা নাজিমউদ্দিন রোড বা কাশিমপুর কারাগারে প্রবেশের। মোবাইল রেখে ঢুকতে হবে ভেতরে, লেনদেনের ‘দুই নাম্বারি’ মোবাইলে ধারণ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা শুরুতেই। ভুক্তভোগীরা জানিয়েছেন, ঢাকার প্রশাসনের লোকজন ছাড়াও ভিএফএস গ্লোবালের মাফিয়া বিজনেসের ভাগ-বাটোয়ারার অংশীদার ঢাকাস্থ ইতালীয়ান দূতাবাসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীরাও। অন্যদিকে সেগুনবাগিচাস্থ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয় ভিএফএস গ্লোবাল ইস্যুতে ‘জেগে ঘুমনো’র পরিণতিতে নেক্কারজনক পরিস্থিতি দিনকে দিন আরো নাজুক হচ্ছে।
আন্তর্জাতিক  সংবাদ
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com