Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১২:৩১ পিএম, ৬ জুলাই ২০১৫

‘বিউটিফুল বাংলাদেশ’ স্ক্যান্ডাল : এবার ডকুমেন্ট জালিয়াতি !

  মাঈনুল ইসলাম নাসিম : পোল্যান্ডের ট্যুরিজম ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষকে দিনে–দুপুরে ব্ল্যাকমেইল করে ‘বিউটিফুল বাংলাদেশ’ ডকুমেন্টারি নিজের নামে চালিয়ে দিয়ে তথাকথিত ‘অ্যাওয়ার্ড’ বাগিয়ে নেয়ার পর অপকর্ম ঢাকতে মইনুল হোসেন মুকুল এবার লন্ডনে বসে নতুন জালিয়াতির আশ্রয় নিয়েছেন। প্রতারণার ষোলকলা পূর্ণ করতে খোদ রেড ডট মাল্টিমিডিয়া লিমিটেডের প্রশংসাপত্রই জালিয়াতি করে বসেছেন বহুল সমালোচিত এই ভিডিও এডিটর। […]

‘বিউটিফুল বাংলাদেশ’ স্ক্যান্ডাল : এবার ডকুমেন্ট জালিয়াতি !
৩ মিনিটে পড়ুন |
‘বিউটিফুল বাংলাদেশ’ স্ক্যান্ডাল
 
মাঈনুল ইসলাম নাসিম : পোল্যান্ডের ট্যুরিজম ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষকে দিনেদুপুরে ব্ল্যাকমেইল করেবিউটিফুল বাংলাদেশডকুমেন্টারি নিজের নামে চালিয়ে দিয়ে তথাকথিতঅ্যাওয়ার্ডবাগিয়ে নেয়ার পর অপকর্ম ঢাকতে মইনুল হোসেন মুকুল এবার লন্ডনে বসে নতুন জালিয়াতির আশ্রয় নিয়েছেন। প্রতারণার ষোলকলা পূর্ণ করতে খোদ রেড ডট মাল্টিমিডিয়া লিমিটেডের প্রশংসাপত্রই জালিয়াতি করে বসেছেন বহুল সমালোচিত এই ভিডিও এডিটর। একইসাথে বানোয়াট ক্রেডিট লাইনের হোমমেইড ডিভিডি ভূয়া কাগজপত্র সহ সম্প্রতি তিনি হাজির হন লন্ডনে আয়োজিতপ্রায় জনশূন্যপ্রেস কনফারেন্সে।
 
ট্যুরিজম ডকুমেন্টারিবিউটিফুল বাংলাদেশএর সফল নির্মাতা প্রতিষ্ঠান রেড ডট মাল্টিমিডিয়া লিমিটেডের ইস্যুকৃতঅ্যাপ্রিসিয়েশন লেটারযেভাবে জালিয়াতি করেছেন মইনুল হোসেন মুকুল, তার দৃশ্যমান প্রমাণাদি ইতিমধ্যে তুলে ধরেছেন রেড ডটেরই এক্সিকিউটিভ ডিরেক্টর জিয়াউল পাইকার জুয়েল। নিজের স্বাক্ষরিত ডকুমেন্ট জালিয়াতি প্রসঙ্গে তিনি বলেন, “সুচতুর মইনুল হোসেন মুকুল অনেক দিন ধরেই আমাকে খুববিরক্ত করে আসছিলেন যাতে আমরা তাকে রেড ডটের তরফ থেকে একটি প্রশংসাপত্র দেই। তিনি আমাদেরকে বার বার বোঝান বাংলাদেশে লন্ডনে তার হতাশাগ্রস্ত জীবনের কথা
 
আমি শুরু থেকে তাকে বলে আসছিলাম রেড ডটের ম্যানেজিং ডিরেক্টর গাজী শুভ্রই একমাত্র কর্মকর্তা যিনি এই ধরণের লেটার ইস্যু করার ক্ষমতা রাখেন। মইনুল হোসেন মুকুল অনেকটা কান্নাকাটি করে আমাদেরকে আরো বলেন, তার এবং তার কোম্পানির বিরুদ্ধে যেহেতু অনেক জালিয়াতির মামলা ঝুলছে তাই নতুন করে ফ্রেশ জীবন শুরু করতে তিনি অস্ট্রেলিয়া পাড়ি জমাবেন এবং এর জন্য রেড ডটের পক্ষ থেকে যাতে এটলিস্ট একটি লেটার তাকে দেয়া হয়বিউটিফুল বাংলাদেশনির্মাণের সময় শ্যুটিংয়ে একজন ভলান্টিয়ার হিসেবে সামান্য সময় দেয়ায় প্রোডাকশনের ১৫৬ জনের একজন হিসেবে মইনুল হোসেন মুকুল তার নামে রেড ডটের অ্যাপ্রিসিয়েশন লেটারইস্যু করাতে সক্ষম হন এভাবেই।
 
রেড ডটের এক্সিকিউটিভ ডিরেক্টর জিয়াউল পাইকার জুয়েল সুষ্পষ্টভাবে আরো বলেন, “মইনুল হোসেন মুকুল অতি সম্প্রতি আমাদের লেটারের কনটেন্ট পরিবর্তন করে নিজের নামের পাশেডিরেক্টরবসিয়ে জঘন্য প্রতারণার আশ্রয়নিয়েছেন, যা তার করা আরো একটি জালিয়াতি প্রতারণামূলক অপরাধ প্রসঙ্গতঃ উল্লেখ্য, মইনুল হোসেন মুকুল নিজেকেব্রিটিশবাংলাদেশিপরিচালক হিসেবে পরিচয় গিয়ে সম্প্রতি পোল্যান্ডে অনুষ্ঠিত ট্যুরিজম ফেস্টিভালে হাজির হনবিউটিফুল বাংলাদেশডকুমেন্টারির নির্মাতা হিসেবে। নেক্কারজনক এই জালিয়াতির প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ঢাকায় সংবাদ সম্মেলন করে হাটে হাড়ি ভেঙ্গে দেন রেড ডটের চেয়ারম্যান, স্বনামধন্য সঙ্গীতশিল্পী মাহফুজ আনাম জেমস এমডি গাজী শুভ্র সহ অন্যান্য কলাকুশলীরা।
 
এদিকেপরিচালকহতে গিয়ে রীতিমতোভিলেনবনে যাওয়া মইনুল হোসেন মুকুল লন্ডনে সংবাদ সম্মেলনে রেড ডটের যেঅ্যাপ্রিসিয়েশন লেটারদেখিয়েছেন, তার কপি ব্যাপক পরীক্ষানিরীক্ষায়ওএডিটেড এন্ড ফ্যাব্রিকেটেডপ্রমাণিত হয়েছে। প্রতারণায় তড়িঘড়ি করতে গিয়েকনটেন্টপরিবর্তন করার সময় হুবহ ফন্ট বসাবার সময় বের করতে পারেননি মইনুল হোসেন মুকুল। প্রোডাকশনের ছবিতে নিজের নাম জুড়ে দিয়ে ভূয়াক্রেডিট লাইনবানিয়ে হোমমেইড ডিভিডি প্লে করে দেখিয়েছেন লন্ডনে। ডকুমেন্টারিতে অংশ নেয়া অপেশাদার ব্রিটিশ মডেল ভিকি কার্টারকে নগদ পাউন্ড ধরিয়ে দিয়ে নিজের স্বপক্ষে মিথ্যা ভিডিও বিবৃতি অবশ্য সযত্নেই সাজিয়েছেন মইনুল হোসেন মুকুল, এমন অভিযোগও এখনব্রিটিশবাংলাদেশিএই প্রতারকের বিরুদ্ধে।
 
বিউটিফুল বাংলাদেশস্ক্যান্ডালের মূলহোতা মইনুল হোসেন মুকুল কর্তৃক ডকুমেন্ট জালিয়াতির আদ্যোপান্ত তুলে ধরেছেন রেড ডট মাল্টিমিডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর জিয়াউল পাইকার জুয়েল। প্রমাণাদির সংশ্লিষ্ট লিংক : https://www.facebook.com/photo.php?fbid=10205332037118276&set=a.2139903054992.2110926.1168644076&type=1&theater
আন্তর্জাতিক সংবাদ
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com