মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়নের সম্মেলন শেষ হয়েছে। গত শনিবার কুয়ালালামপুর দেওয়ান সাইদ শ্রী ইসকান্দার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। বাংলাদেশি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী চলে বৈশাখী মেলা। বিকেলে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এম এস কে শাহীন। সফল ও প্রাণবন্ত আয়োজনের […]
মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়নের সম্মেলন শেষ হয়েছে। গত শনিবার কুয়ালালামপুর দেওয়ান সাইদ শ্রী ইসকান্দার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। বাংলাদেশি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী চলে বৈশাখী মেলা। বিকেলে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এম এস কে শাহীন। সফল ও প্রাণবন্ত আয়োজনের জন্য স্টুডেন্ট ইউনিয়নের নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। এ সমৃদ্ধি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাকে প্রবাসে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
হাই-কমিশনার মহ. শহিদুল ইসলামের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমানে প্রবাসীদের সেবা প্রদানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে সরাসরি দূতাবাসে এসে যোগাযোগ করুন। তাৎক্ষণিক সমস্যার সমাধান করা হবে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন দূতাবাসের ডিফেন্স উইংয়ের প্রধান এয়ার কমোডর হুমায়ূন কবি, মিনিস্টার পলিটিক্যাল রইছ হাসান সারোয়ার-সহ প্রবাসী কমিউনিটি নেতা ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।