Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১০:২৯ এএম, ১১ মে ২০১৭

সিঙ্গাপুরে বাংলাদেশীদের “মহান মে দিবস” উদযাপন।

সিঙ্গাপুর থেকে জাহাঙ্গীর বাবু: সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশী শ্রমজীবী প্রবাসীরা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, “মে দিবস উদযাপন করেছে। আয়োজন করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র মাসিক বাংলা পত্রিকা বাংলার কণ্ঠ, শ্রমিকদের সহায়তা দানকারী প্রতিষ্ঠান দিবাশ্রম, বাংলাদেশ সেন্টার ও বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদ। মে দিবস ও বাংলার কণ্ঠের সফলতার ১০ বছর পূর্তিতে এবারের আয়োজনে ছিলো বনভোজন ও সাংস্কৃতিক […]

সিঙ্গাপুরে বাংলাদেশীদের “মহান মে দিবস” উদযাপন।
৩ মিনিটে পড়ুন |

সিঙ্গাপুর থেকে জাহাঙ্গীর বাবু: সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশী শ্রমজীবী প্রবাসীরা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, “মে দিবস উদযাপন করেছে। আয়োজন করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র মাসিক বাংলা পত্রিকা বাংলার কণ্ঠ, শ্রমিকদের সহায়তা দানকারী প্রতিষ্ঠান দিবাশ্রম, বাংলাদেশ সেন্টার ও বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদ। মে দিবস ও বাংলার কণ্ঠের সফলতার ১০ বছর পূর্তিতে এবারের আয়োজনে ছিলো বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল এগারোটায় বাংলার কণ্ঠ স্থায়ী কার্যালয় (৫৩ রোয়েল রোড) বাংলাদেশ সেন্টার থেকে বাস ছেড়ে যায় সিঙ্গাপুরের মনোরম পর্যটন স্থান চাঙ্গি বীচ পার্ক এর উদ্দেশ্যে।

দুপুর বারোটায় কোমল পানীয় পানের পর আয়োজক বাংলার কণ্ঠ সম্পাদক এ কে এম মোহসিন শুভেচ্ছা বক্তব্য ও অনুষ্ঠানের উদ্ভোদন করেন। বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদ,কালচার ফোরামের সদস্য ও বাংলাদেশিদের ষাট জন শ্রমজীবী অনুষ্ঠানে অংশ নেন. বাংলাদেশ স্বেচ্ছা সেবক লীগ এর জাকির হোসেন এর সৌজন্য অনুষ্টিত হয় ফুটবল খেলা। এতে বাংলার কণ্ঠ কালচারাল ফোরাম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ অংশ নেয়। খেলায় বাংলার কণ্ঠ কালচার ফোরাম ট্রাই ব্রেকারে জয় লাভ করে। সিঙ্গাপুরের মৃদুতাপ হালকা উষ্ণতা, সমুদ্রের হাওয়ায়, ছোট ছোট তালের ঢেউয়ে অবিশ্বাস্য বৃষ্টিহীন দুপুরে উত্তর চায়না সাগরে জল কেলি আর স্নান, সাঁতারে খেলোয়াড়দের কিছুটা সময় কাটে। দুপুর দুইটায় মধ্যাহ্ণ ভোজনের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা আবৃতি করেন, হাসনাত মিলন, কনক বেলাল, এম এম পলাশ, সুজেল হোসেন শুভ, খলিল ইব্রাহিম, জাহাঙ্গীর বাবু, মহসিন আকবর, স্বপন ওয়াহিদ, শাকিল শাওন জয়।

জাহাঙ্গীর বাবুর রচনা ও নির্দেশনায় সমকালীন ঘটনাবলীর উপর নাটক “ফ্রি মজিদ” এ অভিনয় করেন, এমএম পলাশ(রফিক), শাকিল শাওন জয় (সেলিম), মহসিন আকবর (জনৈক ব্যক্তি ১) ইব্রাহিম খলিল (কিসমত), অসিত কুমার বাড়ৈ (ফ্রি মজিদ), মাহবুব আবেদীন (জনৈক ব্যক্তি ২)। নৃত্য পরিবেশন করেন ইসমাইল রিজু, সংগীত পরিবেশন করেন, সেলিম রেজা, খলিল ইব্রাহিম, শেখ শফি, সবুজ আহমেদ, বেল্লাল হোসেন, যন্ত্রে ছিলেন, তবলা মাষ্টার প্রদীপ চক্রবর্তী, হারমোনিয়াম শেখ শফি, জিপসি পলাশ, মন্দিরা সেলিম রানা। মে দিবসের উপর বক্তব্য রাখেন সাদ্দাম ভূঁইয়া সজীব। ফুটবল খেলায় অংশ নেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ এর পক্ষে সাদ্দাম ভূঁইয়া সজীব, জাকির হোসেন, সাখাওয়াত হোসেন, আরিফ সোবহান, ওমর ফারুক, আদনান শাহ,ইয়াসিন, মহসিন আকবর, সবুজ, মোজাম্মেল, রাসেল,ও জসিম, বাংলার কণ্ঠ কালচারাল ফোরাম এর পক্ষে শাকিল, ফয়সাল, শেখ ফরিদ, শেখ শফি, প্রদীপ, কনক, রিজু, ওমর ফারুক, খলিল, সেলিম ও হাসনাত।

ফটোগ্রাফি এবং ভিডিও ধারণে ছিলো সিঙ্গাপুর প্রবাসীদের জনপ্রিয় ইউটিউব, ফেসবুক ভিডিও বিনোদন সাক্ষাৎকারের ম্যাগাজিন প্রোগ্রাম “বাবর আলী শো” এর উপস্থাপক পরিচালক জাহাঙ্গীর বাবু, সহকারী পরিচালক লিয়াকত আলী, প্রোডাকশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। পুরস্কার বিতরণী পর্বে পুরস্কার বিতরণ করেন এ কে এম মোহসিন, জাকির হোসেন, মাহবুব আবেদীন, ফুটবল খেলায় ম্যান অফ দা ম্যাচ, শাকিল শাওন জয়, ম্যান অফ দা সিরিজ, শাহাদাৎ রাসেল, সালাউদ্দিন হৃদয়, রানার্স আপ বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, চ্যাম্পিয়ন বাংলার কণ্ঠ কালচারাল ফোরাম। অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিলো লাকি ড্র, প্রথম থেকে পঞ্চম পুরস্কার সৌজন্যে তালুকদার এন্টার প্রাইজ, ষষ্ঠ থেকে দশম পুরস্কার পুরস্কার চ্যানেল আই এর কর্নধার ফরিদুর রেজা সাগরের লেখা বই। এছাড়া উপস্থিত সকলকে বই উপহার দেয়া হয়।

লাকি ড্র এর পর এক ঘন্টা সমুদ্র সৈকতে ফটো সেশন, কোমল পানীয় পান, উম্মুক্ত আড্ডায় অংশ নেন অনুষ্ঠানে আগত শ্রমজীবী প্রবাসীরা। চাঙ্গি বীচ পার্কে আগত বিভিন্ন দেশের পর্যটক গণ উপভোগ বাংলাদেশের নানা পরিবেশনা। সন্ধ্যা ৬.৩০ মিনিটে চাঙ্গি বীচ থেকে বাসে বাংলার কণ্ঠের সামনে এসে, শ্রমিকের একদিন শেষে যে যার গন্তব্যে চলে যান। উল্লেখ্য সিঙ্গাপুরে শ্রমিকদের মে দিবসের আয়োজন প্রতিবছর করছে, বাংলার কন্ঠ। বাংলাদেশী সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কাজ করছে ২০০৬ সাল থেকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com