Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১২:২১ পিএম, ২২ মে ২০১৭

মিস যুক্তরাষ্ট্র হলেন কারা মেকালখ

কারা মেকালখ নামের এক আফ্রিকান-আমেরিকান মিস যুক্তরাষ্ট্র হয়েছেন। নেভাদার লাস ভেগাসে গতকাল রবিবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। এএফপির খবরে বলা হয়েছে, কারা নামের ২৫ বছর বয়সী এই শ্যামা সুন্দরী যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনে রসায়নবিদ হিসেবে কর্মরত আছেন। কারার জন্ম ইতালিতে। এরপর তিনি পরিবারের সঙ্গে […]

মিস যুক্তরাষ্ট্র হলেন কারা মেকালখ
১ মিনিটে পড়ুন |

কারা মেকালখ নামের এক আফ্রিকান-আমেরিকান মিস যুক্তরাষ্ট্র হয়েছেন। নেভাদার লাস ভেগাসে গতকাল রবিবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। এএফপির খবরে বলা হয়েছে, কারা নামের ২৫ বছর বয়সী এই শ্যামা সুন্দরী যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনে রসায়নবিদ হিসেবে কর্মরত আছেন।

কারার জন্ম ইতালিতে। এরপর তিনি পরিবারের সঙ্গে জাপান, দক্ষিণ কোরিয়া ও হাওয়াইতে বাস করেছেন। তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। প্রতিযোগিতার মঞ্চে তিনি বলেন, ‘আমরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ করি। এ ছাড়া শিশুদের জন্য ব্যক্তিগত উদ্যোগে কমিউনিটিভিত্তিক বিজ্ঞানচর্চার সঙ্গে আমি যুক্ত।’ মিস যুক্তরাষ্ট্র হিসেবে তিনি শিশু ও নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতশাস্ত্রের মতো ক্ষেত্রগুলোতে যুক্ত হওয়ার ব্যাপারে সাহস ও অনুপ্রেরণা জোগাতে চান।

এবারের প্রতিযোগিতায় বৈচিত্র্য ও বহুত্ববাদের ওপর গুরুত্বারোপ করা হয়। এর প্রকাশ দেখা গেছে বিজয়ী নির্বাচনেও। প্রথম রানারআপ হয়েছেন ছবি ভার্গ। তার জন্ম ভারতে। তিনি ইংরেজির পাশাপাশি হিন্দি ও স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com