Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি
১:৫২ পিএম, ৮ অক্টোবর ২০১৭

আজ ব্রেস্ট ক্যান্সার সচেতনতা দিবস

আজ ১০ই অক্টোবর। ব্রেস্ট বা (স্তন) ক্যান্সার সচেতনতা দিবস। ব্রেস্ট (স্তন) ক্যান্সার সম্পর্কে নাগরিকদের সচেতনতা গড়ে তুলতে অক্টোবর মাসে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরমধ্যে একটি হলো বিনা মূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা (ফ্রি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং) করণ কর্মসূচি। ‘জেগে উঠুন, জেনে নিন- শ্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি চলাকালে হাসপাতালের ম্যানেজমেন্ট, বিশেষজ্ঞ চিকিৎসকসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা মাস ব্যাপী […]

আজ ব্রেস্ট ক্যান্সার সচেতনতা দিবস
নবধারা নিউজ অনলাইন স্বাস্হ্য ডেস্ক
১ মিনিটে পড়ুন |

আজ ১০ই অক্টোবর। ব্রেস্ট বা (স্তন) ক্যান্সার সচেতনতা দিবস। ব্রেস্ট (স্তন) ক্যান্সার সম্পর্কে নাগরিকদের সচেতনতা গড়ে তুলতে অক্টোবর মাসে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরমধ্যে একটি হলো বিনা মূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা (ফ্রি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং) করণ কর্মসূচি।

‘জেগে উঠুন, জেনে নিন- শ্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি চলাকালে হাসপাতালের ম্যানেজমেন্ট, বিশেষজ্ঞ চিকিৎসকসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা মাস ব্যাপী গোলাপী রিবন পরিধান করবেন।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে মাসব্যাপী বিনা মূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা কর্মসূচি চলছে। প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে শতকরা ৩০ ভাগ হ্রাসকৃত মূল্যে ব্রেস্ট আলট্রাসাউন্ড এর সুযোগ দেয়া হয়েছে সকল রোগীদের জন্যে। হাসপাতালের বিশেষজ্ঞরা ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আগ্রহ তৈরী করে নিজের ব্রেস্ট নিজে কিভাবে পরীক্ষা করতে হবে সে সম্পর্কে জ্ঞান দিয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার রোগ নির্ণয় করতে পারলে চিকিৎসার মাধ্যমে তা পরিপূর্ণ নির্মূল সম্ভব।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
নির্বাচনে অটোভোট সমর্থন করেন
৬ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com