Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

Uncategorized
২:২১ পিএম, ৭ অক্টোবর ২০১৭

সিডনিতে সাংস্কৃতিক সংগঠন ‘দিগন্ত’ বাচ্চাদের “ট্যালেন্ট শো”র আয়োজন

প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের বাচ্চাদের বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে লালন করার জন্য সিডনিতে সাংস্কৃতিক সংগঠন ‘দিগন্ত’ বাচ্চাদের “ট্যালেন্ট শো”র প্রতিযোগিতার আয়োজন করে। ১লা অক্টোবর সিডনির বাঙ্কসটাউন সিনিয়র সিটিজেন সেন্টারে অনুষ্ঠিত হয় প্রতিযোগী বাছাই পর্ব। ৭ই অক্টোবর কান্পসীর ওরিয়ন সেন্টারে অনুষ্ঠিত হবে এর ফাইনাল পর্ব। ‘ট্যালেন্ট শো’-আয়োজনে রয়েছে বাচ্চাদের বাংলা গান ও নাচ বিষয়ে প্রতিযোগিতা। […]

সিডনিতে সাংস্কৃতিক সংগঠন ‘দিগন্ত’ বাচ্চাদের “ট্যালেন্ট শো”র আয়োজন
নবধারা নিউজ ডেস্ক
১ মিনিটে পড়ুন |

প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের বাচ্চাদের বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে লালন করার জন্য সিডনিতে সাংস্কৃতিক সংগঠন ‘দিগন্ত’ বাচ্চাদের “ট্যালেন্ট শো”র প্রতিযোগিতার আয়োজন করে। ১লা অক্টোবর সিডনির বাঙ্কসটাউন সিনিয়র সিটিজেন সেন্টারে অনুষ্ঠিত হয় প্রতিযোগী বাছাই পর্ব। ৭ই অক্টোবর কান্পসীর ওরিয়ন সেন্টারে অনুষ্ঠিত হবে এর ফাইনাল পর্ব।

‘ট্যালেন্ট শো’-আয়োজনে রয়েছে বাচ্চাদের বাংলা গান ও নাচ বিষয়ে প্রতিযোগিতা। প্রতিযোগীদের দুটি পর্বে ভাগ করা হয়েছে। গ্রূপ এ হচ্ছে ৮ থেকে ১২ বছরের এবং গ্রূপ বি তে রয়েছে ১২ থেকে ১৮ বয়সী বাচ্চারা। এতে বিচারক হিসেবে রয়েছেন বাংলাদেশ থেকে আসা চিত্রনায়ক ফেরদৌস ও প্রখ্যাত নৃত্যশিল্পী শামিম আরা নিপা ও স্থানীয় হিসেবে ছিলেন সঙ্গীত শিক্ষিকা কাকলী মুখার্জি।
অনুষ্ঠানে চূড়ান্ত পর্বে গ্রূপ -এ ৭ জন গানের জন্য, ৫ জন নাচের জন্য গ্রূপ -বি তে ৬ জন গানের জন্য এবং ৩ জন নাচের জন্য নির্বাচিত হয়েছে। সর্বমোট ২১ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।

‘দিগন্ত’ সংগঠনের আয়োজক ডাঃ ফারজানা ইউসুফ লিটা জানান, আমরা বাচ্চাদের এ ধরনের আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। সামনে এই আয়োজনের ধারা অব্যাহত রাখবো কচিকাঁচাদের জন্য।

উল্লেখ্য, এ প্রতিযোগীতার পাশাপাশি আরেকটি “সাংস্কৃতিক সন্ধ্যা”র আয়োজন করেছেন দিগন্ত সংগঠন
৭ই অক্টোবর কান্পসীর ওরিয়ন সেন্টারে। যেখানে চিত্রনায়ক ফেরদৌস ও প্রখ্যাত নৃত্যশিল্পী শামিম আরা নিপা এবং কণা’র পারফরমেন্স থাকবে

Facebook Comments Box
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com