সিডনির ল্যাকান্বাকে সুন্দর ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করছে নবধারা নিউজ’র একটি স্বেচ্ছাসেবী দল আগামী ৫ই অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আগ্রহী স্বেচ্ছাসেবীরা অংশগ্রহন করে এই মহৎতী উদ্যোগকে আরো সুন্দর ও সাফল্যমন্ডিত করতে পারেন। আমাদের সিডনি আমাদের অহঙ্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের অঙ্গীকার’ স্লোগান কে সামনে রেখে নবধারা নিউজ, ক্লিন […]
সিডনির ল্যাকান্বাকে সুন্দর ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করছে নবধারা নিউজ’র একটি স্বেচ্ছাসেবী দল আগামী ৫ই অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আগ্রহী স্বেচ্ছাসেবীরা অংশগ্রহন করে এই মহৎতী উদ্যোগকে আরো সুন্দর ও সাফল্যমন্ডিত করতে পারেন।
আমাদের সিডনি আমাদের অহঙ্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের অঙ্গীকার’ স্লোগান কে সামনে রেখে নবধারা নিউজ, ক্লিন ওয়ে ও ক্যান্টারবারী সিটি কমিউনিটি সেন্টার একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষের স্বভাবজাত প্রেরণা। তাই স্বভাব যদি বিকৃত না হয় তাহলে মানুষ নিজেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এবং চারপাশের পরিবেশ ও লোকজনকেও পরিচ্ছন্ন দেখতে ভালবাসে। আধুনিক বিজ্ঞান পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বাধিক গুরুত্বারোপ করেছে।
চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা নির্ভর করে মনোভাবের ওপর। পরিষ্কার-পরিচ্ছন্নতার এক সুনিরূপিত কার্যক্রম, যা পুরো সমাজকে অন্তর্ভুক্ত করে আমরা একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে পারি।