সিলেট ডায়নামিক ফেডারেশন মালয়েশিয়ার উদ্যোগে গত ৪মার্চ আয়োজিত ১ম ফুটবল টুর্নামেন্ট সফল ভাবে পরিসমাপ্তি ঘটে। খেলায় ৮টি টিম অংশগ্রহণ করে: ১/ সিলেট ডায়নামিক( A) ২/ সিলেট ডায়নামিক (B) ৩ / জালালাবাদ এসোসিয়েশন ৪/ ইয়তক্লাব ৫/ ছাতক প্রবাসী কল্যাণ ৬/বিয়ানীবাজার FC …. ৭/ pJ. kL তোফান টীম ৮/সেতিয়া ওয়াংসা টীম নক আউট পদ্ধতিতে ১ম রাউন্ড ৪টি […]

সিলেট ডায়নামিক ফেডারেশন মালয়েশিয়ার উদ্যোগে গত ৪মার্চ আয়োজিত ১ম ফুটবল টুর্নামেন্ট সফল ভাবে পরিসমাপ্তি ঘটে। খেলায় ৮টি টিম অংশগ্রহণ করে:
১/ সিলেট ডায়নামিক( A)
২/ সিলেট ডায়নামিক (B)
৩ / জালালাবাদ এসোসিয়েশন
৪/ ইয়তক্লাব
৫/ ছাতক প্রবাসী কল্যাণ
৬/বিয়ানীবাজার FC ….
৭/ pJ. kL তোফান টীম
৮/সেতিয়া ওয়াংসা টীম
নক আউট পদ্ধতিতে ১ম রাউন্ড ৪টি ম্যাচ খেলে ৪ টিম সেমিফাইনালের জন্য কোয়ালিফাই হয় এবং হাড্ডা হাড্ডি লড়াইর মধ্য দিয়ে ২টি দুরদান্ত টিম ডায়নামিক B বনাম pj KL তোফান টিম ফাইনালে অংশগ্রহন করে। ৪০মিনিটের প্রতিযোগিতা মুলক ফাইনাল খেলার প্রথমার্ধে সিলেট ডায়নামিক B টিম এর শিপন ২টি গোল করতে সক্ষম হলে pJ kl
তোফান পিছিয়ে থাকে শেষার্ধে PJ kl তোফানের পাল্টা গোলে সমতা আসে খেলায়। ম্যাচের নির্ধারিত সময় শেষ হলে, ম্যাচ রেফারি ট্রাইব্রেকার দেন। ট্রাইব্রেকারে প্রথমে ৩-৩ তার পর ২-২ পেনাল্টিতেও উভয় দল সম অবস্তানে থাকায়, স্পোর্টস কমপ্লেক্স কতৃক মাঠের নির্ধারিত সময়ের পরিসমাপ্তি ঘটা সহ স্বার্ভিক পরিস্তিতি বিবেচনায় টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটি উভয় দলকে পর্যালোচনা স্বাপেক্ষে pj kl তোফানকে বিজয়ী ঘোষণা করে।
- এক বর্ণিল সমাপনী অনুস্টানের মাধ্যমে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে। টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলামের পরিচালনায় প্রধান অতিতি হিসাবে উপস্তিত থাকেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আতিকুর রাহমান, সিলেট ডায়নামিক ফেডারেশন এর প্রধান উপদেষ্টা সুনাহর খান রশিদ , উপদেষ্টা আতিকুর রাহমান বেলাল, প্রধান পৃষ্টপোষক জনাব মাহবুবুর রাহমান ভব, সিলেট ডায়নামিক ফেডারেশনের সভাপতি মো: এনামুল হক, সহ সভাপতি মো : দিলওয়ার হুসেন,
- সাধারন সম্পাদক জনাব এনামুল হক, পুরুষ্কার পৃষ্টপোষক মিজানুর রাহমান মাসুম বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমজাদ আহমদ খেলা পরিচালক জনাব রুহেল আহমদ সহ অতিতি বৃন্দ। এছাড়াও উপস্তিত ছিলেন সহ সভাপতি আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, ক্রিড়া সম্পাদক তানভীর আহমদ, সহ ক্রিড়া সম্পাদক শিবু মজুমদার প্রমুখ।
- খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্টের কৃতিত্ব লাভ করেন ইমরান আহমদ শিপন। প্রবাসের মাটিতে এরকমের একটি সুন্দর আয়োজনের জন্য অতিতিরা ডায়নামিক ফেডারেশন কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ এর এ ধরণের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজক কমিটিকে আহব্বান করেন।