Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৮:০০ এএম, ২৪ মে ২০১৯

কোরআন তরজমা করতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন যাজক

পবিত্র কোরআন অনুবাদ করতে গিয়ে ইসলাম ধর্মগ্রহণ করেছেন এক মার্কিন খ্রিস্টান যাজক। তার নাম স্যামুয়েল আর্ল শ্রপশায়ার। সৌদি আরবের গণমাধ্যম সাবাককে দেয়া এক সাক্ষাতকারে তিনি একথা জানিয়েছেন। দ্য নিউ আরবের এক প্রতিবেদনে বলা হয়, সাক্ষাতকারে স্যামুয়েল আর্ল শ্রপশায়ার জানান- সৌদিতে যাওয়ার পর সেখানকার মুসলমানদের বন্ধুত্বপূর্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ৭০ বছর বয়সী […]

কোরআন তরজমা করতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন যাজক
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

পবিত্র কোরআন অনুবাদ করতে গিয়ে ইসলাম ধর্মগ্রহণ করেছেন এক মার্কিন খ্রিস্টান যাজক। তার নাম স্যামুয়েল আর্ল শ্রপশায়ার। সৌদি আরবের গণমাধ্যম সাবাককে দেয়া এক সাক্ষাতকারে তিনি একথা জানিয়েছেন।

দ্য নিউ আরবের এক প্রতিবেদনে বলা হয়, সাক্ষাতকারে স্যামুয়েল আর্ল শ্রপশায়ার জানান- সৌদিতে যাওয়ার পর সেখানকার মুসলমানদের বন্ধুত্বপূর্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন।

৭০ বছর বয়সী সাবেক এ মার্কিন যাজক জানান, ২০১১ সালে প্রথমবার সৌদি আরবের জেদ্দায় কোরআনের অনুবাদ করতে যান। সেই সময় মার্কিন গণমাধ্যমে মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হত। কিন্তু আমি খুব দ্রুতই বুঝতে পারি যে, মার্কিন গণমাধ্যমে আমি যা দেখেছি ও শুনেছি, তার সঙ্গে এখানকার (সৌদি আরব) বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।তিনি বলেন, আমি এখানে (সৌদি) অনেক মহৎ মানুষ দেখতে পেয়েছি- যারা মুসলিম অথবা অমুসলিম-সেই বিবেচনা না করে শুধু মানুষ হিসেবে বিবেচনায় নিয়ে সবার সঙ্গে নম্র ও ভালো আচরণ করেন। এতেই আমার ইসলামের প্রতি ভালোলাগা তৈরি হয়ে যায়। এরপর আমি ইসলাম ও পবিত্র গ্রন্থ কোরআন সম্পর্কে গবেষণা করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com