Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১১:০০ এএম, ২৮ মে ২০১৯

বেলজিয়ামের পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন বাংলাদেশী শায়লা শারমিন

বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা শারমিন। বেলজিয়ামের নাগরিক হলেও প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের প্রতি রয়েছে তার প্রগাঢ় টান। সেই টান থেকেই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশটির মূলধারার সংস্কৃতির সমন্বিতকরণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি স্বপ্ন দেখেন প্রবাসী বাংলাদেশিরা বেলজিয়াম তথা সমগ্র ইউরোপে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত হবেন। ইতিমধ্যে তিনি এন্টারপেন কাউন্সিলর হিসেবে (পিভিডিএ) নির্বাচিত হয়েছেন এবং এখনও […]

বেলজিয়ামের পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন বাংলাদেশী শায়লা শারমিন
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা শারমিন। বেলজিয়ামের নাগরিক হলেও প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের প্রতি রয়েছে তার প্রগাঢ় টান। সেই টান থেকেই প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশটির মূলধারার সংস্কৃতির সমন্বিতকরণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি স্বপ্ন দেখেন প্রবাসী বাংলাদেশিরা বেলজিয়াম তথা সমগ্র ইউরোপে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত হবেন।

ইতিমধ্যে তিনি এন্টারপেন কাউন্সিলর হিসেবে (পিভিডিএ) নির্বাচিত হয়েছেন এবং এখনও তিনি স্বপদে বহাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, একটা সময় বাংলাদেশি প্রবাসীরা এখানে নানা রকম সমস্যার মুখোমুখি হতো, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতো, অনেক সংগ্রামের ফলে আমরা সেসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি।

আজ ইউরোপের রাজধানী খ্যাত বেলজিয়াম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে প্রথমবারের মতো এমপি প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর শায়লা শারমিন। তাই এবারের নির্বাচনটি প্রবাসী বাংলাদেশিদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

শায়লা শারমিন জানান, প্রবাসী বাংলাদেশিদের বেলজিয়াম তথা সমগ্র ইউরোপে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন।।

সূত্র: জাগরণ ডট নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com