প্রতিদিনই কমিউনিটিতে অসংখ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশিদের বসবাস নিউইয়র্কে এ আয়োজন যেন আরও বেশি। নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক ও অঞ্চলভিত্তিক সংগঠনগুলো ইফতারের আয়োজন করছে। গত রোববার নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান তার বাসভবনে ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে নিউইয়র্ক স্টেট সিনেটর জন চুন ল্যু, অ্যাসেম্বলিম্যান ক্যাটালিনা […]
প্রতিদিনই কমিউনিটিতে অসংখ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশিদের বসবাস নিউইয়র্কে এ আয়োজন যেন আরও বেশি। নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক ও অঞ্চলভিত্তিক সংগঠনগুলো ইফতারের আয়োজন করছে। গত রোববার নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান তার বাসভবনে ইফতার মাহফিলের আয়োজন করেন।
এতে নিউইয়র্ক স্টেট সিনেটর জন চুন ল্যু, অ্যাসেম্বলিম্যান ক্যাটালিনা ক্রুজসহ স্টেট ও সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিনেটর জন চুন ল্যু বলেন, পবিত্র রজমান মাস আমাদের সহনশীলতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাস মুসলমানদের আত্মশুদ্ধির মাস, আত্মসাধনার মাস। রমজানের শিক্ষা আমাদের সবারই নেয়া উচিত।
অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ বলেন, রমজান মুসলমানদের সংযম পালনের মাস। এ মাস মানুষে মানুষে ভেদাভেদ দূর করার মাস। তিনি কমিউনিটি বিনির্মাণ ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টিতে বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইনজীবী ইথেন ফেল্ডার, ইনগ্রিড কটেজ, পুলিশ কর্মকর্তা রাসেক মালিক, অভিনেত্রী রিটা ফারিয়া, রিচি সোলায়মান এবং নির্মাতা সৈয়দ জামিম। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশার আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান, ফাহাদ সোলায়মানের স্ত্রী নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের অধীনে পাবলিক স্কুলের শিক্ষিকা ঊর্মি রহমান।
সূত্র: জাগরণ ডট নিউজ