Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৮:৪৭ এএম, ২৮ মে ২০১৯

সিঙ্গাপুরে লিফটের আঘাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

রাশিদুল ইসলাম জুয়েল। সিঙ্গাপুর। সিঙ্গাপুরে একটি জাহাজ নির্মাণ সাইটে ফর্ক লিফটের আঘাতে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের ব্যক্তির নাম জিল্লুর রহমান (৩০)। রোববার সন্ধ্যা ৬টা ২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় সিঙ্গাপুর পুলিশ। সোমবার সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১ বেনই রোডে এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ডে কাজ করছিলেন জিল্লুর রহমান। এ সময় […]

সিঙ্গাপুরে লিফটের আঘাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
১ মিনিটে পড়ুন |

রাশিদুল ইসলাম জুয়েল। সিঙ্গাপুর।
সিঙ্গাপুরে একটি জাহাজ নির্মাণ সাইটে ফর্ক লিফটের আঘাতে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের ব্যক্তির নাম জিল্লুর রহমান (৩০)। রোববার সন্ধ্যা ৬টা ২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় সিঙ্গাপুর পুলিশ।

সোমবার সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১ বেনই রোডে এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ডে কাজ করছিলেন জিল্লুর রহমান। এ সময় ভারতীয় অপর এক শ্রমিক পাশেই একটি ফর্ক লিফ্ট দিয়ে মালামাল বহন করছিলেন।

তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লিফ্ট স্লিপওয়েতে ঢুকে পড়ে জিল্লুর রহমানকে আঘাত করে। পরে তাকে স্থানীয় এনজি টেংফং জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিঙ্গাপুর জনশক্তি মন্ত্রণালয় ও সিঙ্গাপুর পুলিশ ঘটনা তদন্ত করছে এবং এশিয়া প্যাসিফিক শিপইয়ার্ড প্রাঙ্গণে সব কাজ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪৩ বছর বয়সী ভারতীয় শ্রমিক রাজেন্দ্রকে গ্রেফতার করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com