সাময়িক বিরতির পর আবারো সংগীতের মাঝে ফিরে আসলো অস্ট্রেলিয়ার সিডনিভিক্তিক বাংলাদেশি জনপ্রিয় ব্যান্ড দল ‘এইট নোটস’। ৮ বছরে পদার্পন উপলক্ষে আগামী ২ ফেব্রুয়ারীতে সিডনিতে এক কনসার্টের আয়োজন করে এই সংগীতপ্রেমীরা। ২০১০ সনে ‘এইট নোটস’ ব্যান্ডের যাত্রা শুরু তিনজন সদস্য নিয়ে যথাক্রমে সামিউল কবির (কিবোর্ড), আসিফ হায়দার (লীড গিটারিস্ট ও সহকারী ভোকাল) ও মোসাব্বির হোসেন (তবলা […]
সাময়িক বিরতির পর আবারো সংগীতের মাঝে ফিরে আসলো অস্ট্রেলিয়ার সিডনিভিক্তিক বাংলাদেশি জনপ্রিয় ব্যান্ড দল ‘এইট নোটস’। ৮ বছরে পদার্পন উপলক্ষে আগামী ২ ফেব্রুয়ারীতে সিডনিতে এক কনসার্টের আয়োজন করে এই সংগীতপ্রেমীরা।
২০১০ সনে ‘এইট নোটস’ ব্যান্ডের যাত্রা শুরু তিনজন সদস্য নিয়ে যথাক্রমে সামিউল কবির (কিবোর্ড), আসিফ হায়দার (লীড গিটারিস্ট ও সহকারী ভোকাল) ও মোসাব্বির হোসেন (তবলা ও পাক্রারশন)। পরে আরো তিনজন সদস্য যুক্ত হয়
ভোকালে রাহাত শান্তনু (২০১৬), বেস গিটারে পায়েল (২০১৬), ড্রামে শাম আরেফিন (২০১১) সালে। বর্তমান এই দলের সদস্য সংখ্যা ৬ জন।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেছে ‘এইট নোটস’। অনুষ্ঠানে তারা ছয়টি মৌলিক গানসহ আধুনিক, ব্যান্ড ও বারী সিদ্দিকীর গান পরিবেশন করবে। সিডনির গ্রেন্ডফিল্ড কমিউনিটি হলে এই ব্যান্ডের পুনর্মিলনী অনুষ্ঠান হবে।
আয়োজক সামিউল কবির নবধারা নিউজকে জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটিতে একমাত্র এইট নোটস ব্যান্ডই এখন পর্যন্ত এককভাবে সিডনি ইউএনএসডব্লিউ (সাইন্স থিয়েটার) শো এর আয়োজন ও পারফরমেন্স করেছে।
সামিউল আরো বলেন, ‘আমরা সঙ্গীতের মাধ্যমে ভালবাসা শেয়ার করতে চাই।’ আগামীতে সকলের সহযোগীতাও কামনা করেছেন। মাইলস ব্যান্ডের মানাম আহমেদ তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আরো উল্লেখ্য যে, সিডনি ওয়েষ্টমিট চিল্ড্রেন হসপিটালে ২০১১ সালে ১৮৩৫ ডলার এবং ২০১৩ সালে ৪৬০০ ডলার অনুদান দেন ‘এইট নোটস’ ব্যান্ড।