পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ইমরান খান। শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদে নবনির্বাচিত সংসদ সদস্যের ভোটে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। ভোটে ইমরান পেয়েছেন ১৭৬ ভোট। সংসদে তার বিরোধীদল নওয়াজ শরিফের প্রতিষ্ঠিত দল পিএমএলএন পেয়েছে ৯৬ ভোট। সংসদ সদস্যের ভোটে ইমরানের নির্বাচিত হওয়ার ঘোষণা দেন নতুন নির্বাচিত স্পিকার আসাদ কায়সার। প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের […]
পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ইমরান খান। শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদে নবনির্বাচিত সংসদ সদস্যের ভোটে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। ভোটে ইমরান পেয়েছেন ১৭৬ ভোট। সংসদে তার বিরোধীদল নওয়াজ শরিফের প্রতিষ্ঠিত দল পিএমএলএন পেয়েছে ৯৬ ভোট।
সংসদ সদস্যের ভোটে ইমরানের নির্বাচিত হওয়ার ঘোষণা দেন নতুন নির্বাচিত স্পিকার আসাদ কায়সার। প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের শপথ অনুষ্ঠান আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।