আজ আন্তর্জাতিক বিধবা দিবস। বিধবাদের প্রতি সামাজিক বৈষম্য, কুসংস্কারাচ্ছন্ন ধ্যান-ধারণা ও অর্থনৈতিক বঞ্চনা নিশ্চিহ্ন করার লক্ষ্য সামনে রেখেই জাতিসঙ্ঘ ২০১১ সাল থেকে ২৩ জুনকে আন্তর্জাতিক বিধবা দিবস ঘোষণা করে। একইসাথে বিধবা নারীদের জীবন থেকে যৌন নির্যাতন ও শোষণের ঝুঁকি দূর করা এবং সম্পদ ও অর্থনৈতিক সুযোগ-সুবিধা অর্জনে বাধা দূর করা দিনটি উদযাপনের উদ্দেশ্য। এমনই প্রেক্ষাপটে […]
আজ আন্তর্জাতিক বিধবা দিবস। বিধবাদের প্রতি সামাজিক বৈষম্য, কুসংস্কারাচ্ছন্ন ধ্যান-ধারণা ও অর্থনৈতিক বঞ্চনা নিশ্চিহ্ন করার লক্ষ্য সামনে রেখেই জাতিসঙ্ঘ ২০১১ সাল থেকে ২৩ জুনকে আন্তর্জাতিক বিধবা দিবস ঘোষণা করে।
একইসাথে বিধবা নারীদের জীবন থেকে যৌন নির্যাতন ও শোষণের ঝুঁকি দূর করা এবং সম্পদ ও অর্থনৈতিক সুযোগ-সুবিধা অর্জনে বাধা দূর করা দিনটি উদযাপনের উদ্দেশ্য। এমনই প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক বিধবা দিবস।
প্রাচীন ভারতীয় সমাজে স্বামীর মৃত্যুর পর বিধবা নারীদের জীবনে যন্ত্রণার প্রধান কারণ হিসেবে দেখা যায় সামাজিক বৈষম্য। একদিকে সামাজিক, ধর্মীয় আচার-অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ ছিল অলিখিত নিয়মে। দ্বিতীয়বার বিয়ের কথা তো ভাবাই যেত না।