মালয়েশিয়ায় কর্মরত অবৈধ বিদেশিদের প্রতি ইমিগ্রেশনের কড়া হুসিয়ারি আরোপ করা হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের পাকরাও করতে ব্যাপক আকারে মাঠে নামছে বলে ঘোষণা দিয়েছে প্রশাসন ৷ দেশটিতে কর্মরত অবৈধ কর্মীদের বৈধ করণ প্রক্রিয়ায় ইমিগ্রেসনে আঙ্গুলের ছাপ নেয়ার সময় চলতি মাসেই শেষ হচ্ছে ৷ এ প্রক্রিয়া শেষ হলেই ওপস মেগা ৩.০ […]
মালয়েশিয়ায় কর্মরত অবৈধ বিদেশিদের প্রতি ইমিগ্রেশনের কড়া হুসিয়ারি আরোপ করা হয়েছে।
চলতি বছরের জুলাই মাস থেকে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের পাকরাও করতে ব্যাপক আকারে মাঠে নামছে বলে ঘোষণা দিয়েছে প্রশাসন ৷ দেশটিতে কর্মরত অবৈধ কর্মীদের বৈধ করণ প্রক্রিয়ায় ইমিগ্রেসনে আঙ্গুলের ছাপ নেয়ার সময় চলতি মাসেই শেষ হচ্ছে ৷ এ প্রক্রিয়া শেষ হলেই ওপস মেগা ৩.০ নামক সাড়াষি অভিযান চালানো হবে জানিয়েছে অভিবাসন বিভাগ ৷ বলা হয়েছে জুলাই মাসের প্রথম দিন থেকেই শুরু হবে এ অভিযান ৷

অভিবাসন বিভাগের মহা পরিচালক দাতুক সেরি মুস্তফার আলী বলেছেন,২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া বৈধ করণ প্রকল্পে যে সকল কর্মী ও নিয়োগকর্তারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে তাদের আটক অনুসন্ধানে আপোষ করবে না প্রশাসন ৷ তিনি বলেন,অবৈধ অভিবাসীদের ক্রর্মবর্ধমান বৃদ্ধি ঠেকাতে কর্যক্রমকে আরও গতিশীল করবে ইমিগ্রেসন বিভাগ এবং দেশের নিরাপত্তা ও সার্বোভৌমত্ব রক্ষার তাগিদে কোন পক্ষের সাথে আপসে যাবে না প্রশাসন ৷
গতকাল শনিবার পুত্রাযায়ায় এক বিশেষ সংবাদ সম্মেলনে এ সব কথা বলেছেন মুস্তফার ৷ তিনি আরও বলে যে,”মোট কতজন অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় আছে তা আমরা জানি না তবে আমরা আইন প্রয়োগে দৃঢ়ভাবে প্রতিঙ্ঘাবদ্ধ এবং আমরা দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধদের দরতে অনুসন্ধান করবো।
দেশটির রাষ্ট্রিয় বার্তা সংস্থা বারনামা’য় ইমিগ্রেসনের বরাত দিয়ে প্রচারিত প্রতিবেদনে বলা হয়,২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারী থেকে এ বছরের ২৮ মে পর্যন্ত ৭ লাখ ৪৪,৯৪২ কর্মী ও ৮৩,৯১৯ নিয়োগদাতারা বৈধ করণ প্রকল্পে নিবন্ধিত্ব হয়েছে ৷
মুস্তফার আলী জানান,নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৮ হাজার ২২৩ জন অবৈধ কর্মীকে বৈধতার অযোগ্য ঘোষণা করা হয়েছে ৷ তাদেরকে ৩০ আগস্টের মধ্যে থ্রি প্লাস ওয়ান এর আওতায় নিজ নিজ দেশে পাঠানোর কথা বলা হয়েছে নিয়োগকর্তাদের ৷