Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
১১:০০ পিএম, ২০ মে ২০১৮

টেক্সাসে রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিল সিডনির তিন বাংলাভাষী নাবিলা, অনুসূয়া ও নাশরাহ

রোবটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। রোবট হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করতে পারে সেভাবে কাজ করে অথবা এর কাজ দেখে মনে হয় এর বুদ্ধিমত্তা আছে। সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন জর্জ ডেবল, এজন্য তাকে রোবটিক্সের জনক বলা হয়। সম্প্রতি […]

টেক্সাসে রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিল সিডনির তিন বাংলাভাষী নাবিলা, অনুসূয়া ও নাশরাহ
নবধারা নিউজ অনলাইন
২ মিনিটে পড়ুন |

রোবটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। রোবট হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করতে পারে সেভাবে কাজ করে অথবা এর কাজ দেখে মনে হয় এর বুদ্ধিমত্তা আছে। সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন জর্জ ডেবল, এজন্য তাকে রোবটিক্সের জনক বলা হয়।

সম্প্রতি আমেরিকার টেক্সাসের হিউস্টনে “রোবটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে” অংশগ্রহণ করেছেন তিন বাংলাদেশী অস্ট্রেলিয়ান নাবিলা আফ্রিদা স্রোতোস্বিনী, অনুসূয়া রায় এবং নাশরাহ সামরিন আলম।

আন্তর্জাতিক চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত প্রতিযোগিতায় মোট ৭৪টি দেশ অংশগ্রহণ করে। অস্ট্রেলিয়া ছাড়াও অস্ট্রেলিয়া ছাড়াও মেক্সিকো, টাইওয়ান, ভারত ও ইসরাইলের দল অংশ নেয়।

আর অস্ট্রেলিয়া থেকে মোট ছয়টি দল অংশ নেয় এবং নিউ সাউথ ওয়েলস থেকেই অংশ নেয় দু’টি দল। এই প্রতিযোগিতায় সিডনির ব্লাকটাউন গার্লস হাইস্কুলের দলটিতে ছিল ২২ জন প্রতিযোগী, যাদের সকলেই মেয়ে।

অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী দলটিতে অংশগ্রহণকারী নাবিলা স্রোতস্বিনী, আনসূয়া রায় ও নাশরাহ আলম এই তিন গৌরবোজ্জল বাংলাদেশী মেধাবী ছাত্রী হিউস্টন ও নাসা থেকে ফিরে তাঁদের অভিজ্ঞতা বর্ননা করলেন সিডনির বাংলাদেশী সাংবাদিক সন্মেলনে। গত ১৮ থেকে ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত হয়েছিল রোবোটিক্স কমপিটিশন।

প্রতিযোগিতা বিষয়ে নাবিলা বলেন, ‘সিডনির অলিম্পিক পার্কে ৬টি দেশের দলের সাথে প্রতিযোগীতা করে, রিজিওনাল চ্যাম্পিয়নশীপ অর্জন করে আমরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোয়ালিফাই হই। এই প্রতিযোগিতার মূল পর্বটি অনুষ্ঠিত হয় আমেরিকার টেক্সাসের হিউস্টনে।

প্রতিযোগিতা বিষয়ে আনসূয়া বলেন, সেখানে আমাদের তৈরি রোবটটি প্রদর্শনের পর বিচারকদের সম্মিলিত সিদ্ধান্তে স্বর্ণপদক, সিলভার ও ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। তবে আমাদের দল ১৯তম অবস্হানে পৌঁছতে পেরেছি।

প্রতিযোগিতা বিষয়ে নাশরাহ বলেন, রোবট বিষয়ে ভাষ্য হলো, ‘আমাদের তৈরি রোবটটি দূর হতে নিয়ন্ত্রণ করা যাবে। অপরদিকে রোবটের সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা ছবি সরাসরি পর্দায় ভেসে আনা যাবে।

অভিবাবকরা তাদের মেয়েদের অর্জনে অত্যান্ত খুশী। তারা আশা করেন ভবিষৎতে রোবট আবিষ্কার জগতে নবপ্রজন্ম আরও এগিয়ে যাবো।

সিডনির সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেন এস,বি,এস রেডিও বাংলা বিভাগের প্রযোজক ও জন্মভুমি টিভি’র চেয়ারম্যান আবু রেজা আরেফিন, এস,বি,এস রেডিও বাংলা বিভাগের আবু তাহির,দেশ বিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আলম, বিদেশবাংলা২৪ডট কম সম্পাদক মোহাম্মদ আবদুল মতিন, নবধারা নিউজ ডট নেট সম্পাদক আবুল কালাম আজাদ খোকন,বাংলাকথা
সম্পাদক আউয়াল খান ও স্বাধীনকন্ঠের সম্পাদক মিজানুর রহমান সুমন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com