পৃথিবীর বসবাসযোগ্য শহরের তালিকায় পুনরায় প্রথম স্থান দখল করেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আন্তর্জাতিক সংস্থা ইকোনোমিক ইন্টেলিজেন্স ইউনিট ১৪০ টি দেশের উপর বিভিন্ন সূচকের উপর পর্যালোচনা করে বসবাসযোগ্য এবং বসবাস অযোগ্য শহরের তালিকা নির্ধারণ করে থাকেন। পূর্ববর্তী বছরের ন্যায় এই বছরেও বসবাসযোগ্য শহরের তালিকায় প্রথম হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এবারো ভিয়েনা শহর অস্ট্রেলিয়ার মের্লবোর্নকে টপকে শীর্ষস্থান […]
পৃথিবীর বসবাসযোগ্য শহরের তালিকায় পুনরায় প্রথম স্থান দখল করেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আন্তর্জাতিক সংস্থা ইকোনোমিক ইন্টেলিজেন্স ইউনিট ১৪০ টি দেশের উপর বিভিন্ন সূচকের উপর পর্যালোচনা করে বসবাসযোগ্য এবং বসবাস অযোগ্য শহরের তালিকা নির্ধারণ করে থাকেন। পূর্ববর্তী বছরের ন্যায় এই বছরেও বসবাসযোগ্য শহরের তালিকায় প্রথম হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
এবারো ভিয়েনা শহর অস্ট্রেলিয়ার মের্লবোর্নকে টপকে শীর্ষস্থান অর্জন করেছে। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার আরেক শহর সিডনি এবং চতুর্থ স্থানে রয়েছে জাপানের ওসাকা শহর। অন্যদিকে পৃথিবীর বসবাস অযোগ্য শহরের তালিকায় শীর্ষ হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কাস। বাংলাদেশের রাজধানী ঢাকা বসবাস অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে।

মূলত কয়েকটি সূচক উপরের ভিত্তি করে এই তালিকা নির্ধারণ করা হয়ে থাকে। এই সূচকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজনৈতিক স্থিতিশীলতা, পরিবেশ ও সংস্কৃতি, চিকিৎসা সেবা এবং শিক্ষা ব্যবস্থা। এদিকে ভিয়েনা পুনরায় প্রথম স্থান দখলের কারনে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে যেমন আনন্দের জোয়ার বইছে অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা বসবাসঅযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানের থাকার কারনে দু:খপ্রকাশ করেছেন।
ভিয়েনাস্থা প্রবাসী বাংলাদেশীরা জানান, আমরা যেমন আনন্দিত তেমনি ব্যথিত। আমাদের দেশের জনগনের সদিচ্ছার অভাবের কারনে আমরা আমাদের দেশের পরিবর্তন করতে পারছি না। তবে ভবিষ্যতে এর পরিবর্তন হবে এবং সাধারন জনগনের পাশাপাশি সরকারের উচিত এই ব্যপারে সুদৃষ্টি দেওয়া তাহলে হয়তবা বাংলাদেশের রাজধানীর এই দুরাবস্থা দূর করা সম্ভব।