Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৬:০০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯

২ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে ইতালিতে প্রশংসাই ভাসছেন বাংলাদেশি

ইতালি প্রবাসী বাংলাদেশিদের সুনাম ছিল অনন্য উচ্চতায়। কখনো কখনো আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ডকুমেন্ট ছাড়া কেউ আটক হলেও বাংলাদেশি জেনে তাদেরকে ছেড়ে দিত। সময়ের বিবর্তনে বাংলাদেশিদের সেই সুনাম এখন ক্ষুণ্ন হতে চলেছে। আদম পাচার, দালালি এবং সর্বশেষ ড্রাগ নিয়ে ধরা পড়ছে প্রবাসী বাংলাদেশিরা। এখনো গ্রেপ্তার হয়ে ৭ জন রয়েছেন কারাগারে। এই যখন বাংলাদেশিদের অবস্থা, তখন বাংলাদেশি […]

২ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে ইতালিতে প্রশংসাই ভাসছেন বাংলাদেশি
ইসমাইল হোসেন স্বপন
১ মিনিটে পড়ুন |

ইতালি প্রবাসী বাংলাদেশিদের সুনাম ছিল অনন্য উচ্চতায়। কখনো কখনো আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ডকুমেন্ট ছাড়া কেউ আটক হলেও বাংলাদেশি জেনে তাদেরকে ছেড়ে দিত। সময়ের বিবর্তনে বাংলাদেশিদের সেই সুনাম এখন ক্ষুণ্ন হতে চলেছে।

আদম পাচার, দালালি এবং সর্বশেষ ড্রাগ নিয়ে ধরা পড়ছে প্রবাসী বাংলাদেশিরা। এখনো গ্রেপ্তার হয়ে ৭ জন রয়েছেন কারাগারে। এই যখন বাংলাদেশিদের অবস্থা, তখন বাংলাদেশি এক যুবক ইতালির রাজধানী রোমের ব্যস্ততম এলাকা ভিয়া ন্যাশনালে একটি মানিব্যাগসহ ২০০০ ইউরো কুড়িয়ে পান।

ওই বাংলাদেশি যুবক মানি ব্যাগটি নিয়ে স্থানীয় থানায় গিয়ে জমা দেয়। ওই মানি ব্যাগের ভেতর টাকা ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডকুমেন্ট ছিল ওই মানিব্যাগ হারানো ব্যক্তিটির। পুলিশ মানিব্যাগের মালিককে খবর দিলে তিনি এসে ব্যাগটি নিয়ে যান।

স্থানীয় পত্রিকা জানায় ওই মালিক যুবকটিকে কিছু টাকা উপহার দিতে চাইলে সে নিতে অস্বীকার করে। এতেই প্রশংসিত হয় যুবকটি। প্রবাসীরা বলছেন ওই যুবকের মতো প্রতিটি বাংলাদেশিকে হতে হবে।

ইতালির কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমাদেরকে সকল প্রকার অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে প্রবাসী বাংলাদেশিরা কোনোভাবেই অপরাধের সাথে জড়িয়ে পড়তে না পাড়ে।

ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেন ,আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। প্রবাসীরা যাতে সুন্দরভাবে জীবন-যাপন করতে পারে সেদিকে সমাজের সকলকে কাজ করে যেতে হবে।

সূত্র: দশ দিগন্ত

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com