Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৩:৪২ এএম, ১৮ নভেম্বর ২০১৯

বাবরি মসজিদ ফেরত চাই : ওয়েইসি

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি বাবরি মসজিদ ফেরত চাই বলে দাবি জানিয়েছেন। এর আগে অযোধ্যা মামলায় রায়ের পর তিনি বলেছিলেন, পাঁচ একর জমি চাই না। আউটলুক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়েইসি জানান, যা কিছু ভারতের সংবিধান এবং বহুত্ববাদের বিরোধিতা করে তার বিরোধিতা আমি করবই। আমার জন্য সংবিধানই শেষ কথা। সংবিধানই আমাকে সেই […]

বাবরি মসজিদ ফেরত চাই : ওয়েইসি
২ মিনিটে পড়ুন |

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি বাবরি মসজিদ ফেরত চাই বলে দাবি জানিয়েছেন। এর আগে অযোধ্যা মামলায় রায়ের পর তিনি বলেছিলেন, পাঁচ একর জমি চাই না।

আউটলুক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়েইসি জানান, যা কিছু ভারতের সংবিধান এবং বহুত্ববাদের বিরোধিতা করে তার বিরোধিতা আমি করবই। আমার জন্য সংবিধানই শেষ কথা। সংবিধানই আমাকে সেই অধিকার দিয়েছে যেখান থেকে শ্রদ্ধার সঙ্গে আমি সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করতে পারি। যা সংবিধানের বিরুদ্ধ তার বিরোধিতা আমি করবই।

শুক্রবার এক টুইটে ওয়েইসি বলেন, আমি আমার মসজিদ ফেরত চাই। ওয়েইসি আরও জানিয়েছেন, আমাদের যুদ্ধ একটুকরো জমির জন্য নয়। আমার আইনি অধিকার যেন অক্ষুন্ন থাকে সেইদিকে নজর রাখা। শীর্ষ আদালতও জানিয়েছে মসজিদ তৈরি করার জন্য কোন মন্দির ধ্বংস করা হয়নি। তাই আমি আমার মসজিদ ফেরত চাই।

তিনি বলেন, রায়ে আমি সুন্তুষ্ট না। তবে সংবিধানে আমার পূর্ণ আস্থা রয়েছে। আমাদের বৈধ অধিকার নিয়ে আমরা ল’ড়াই করে যাচ্ছি। দান করা পাঁচ একর জমি আমাদের দরকার নেই। অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ডের সঙ্গে আমি একমত, তারাও রায়ে অস’ন্তুষ্ট বলে জানান ওয়াইসি।

অযোধ্যার শহরে একটি মসজিদ নির্মাণে পাঁচ একর জমি বরাদ্দে আদালতের নির্দেশ নিয়ে তিনি বলেন, আমরা নিজেদের অধিকারের জন্য লড়’ছি।ভারতের এই এমপি বলেন, আমার মত হচ্ছে, ভূমি দানের এই প্রস্তাব আমাদের প্রত্যা’খ্যান করা উচিত। আমাদের পিঠ চা’পড়াবেন না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com