Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বিনোদন
১:৪২ এএম, ১৯ নভেম্বর ২০১৯

নকশা বহির্ভূত ভবন : শাকিব খানকে ১০ লাখ জরিমানা

বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি করায় আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন। সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন। জরিমানা করেন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র […]

নকশা বহির্ভূত ভবন : শাকিব খানকে ১০ লাখ জরিমানা
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি করায় আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন।

সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন। জরিমানা করেন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে বাড়ির নকশা সংক্রান্ত অসংগতি ধরা পড়ে।

রাজউকের জোন (৪) অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেন বলেন, সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খান ওরফে রানা’র বাড়িটি নকশা না মেনে নির্মাণ করা হয়েছে বলে দেখা গেছে। এ কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রাজউকের তদন্তে দেখা যায়, ওই বাড়ির ছাদটি নকশা মেনে করা হয়নি।

এখন দেশের বাইরে আছেন শাকিব খান। সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে বসেছিল ভারতীয় তারকাদের মেলা। সেখানে একমাত্র বাংলাদেশি তারকা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান।

দক্ষিণি তারকা মামোত্তি, পার্বতী নয়ার রাকুল প্রীত সিংদের সঙ্গে মঞ্চে আলাদাভাবে পারফর্ম করেন শাকিব খান। সেখানে তিনি তাঁর অভিনীত ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে পারফর্ম শুরু করেন। এরপর জনপ্রিয় এ নায়ক তার অভিনীত পাগল মন, বেবি জান গানগুলো পারফর্ম করে দর্শকদের মাতিয়ে তোলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সৃষ্টিশীল মানুষই অমর : জয়
৬ বছর আগে
উপস্থাপনার মধ্য দিয়েই তিনি সবার হৃদয়ে
৬ বছর আগে
স্বপ্ন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
পাঁচ লাইন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com