Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৩:০৫ এএম, ২৭ নভেম্বর ২০১৯

কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণে নিহত ২

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগে গ্রেনেড বিস্ফোরণে দুই বেসামরিক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। অনন্তনাগের একটি পঞ্চায়েত ভবনকে টার্গেট করে হামলাকারীরা গ্রেনেড নিক্ষেপ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার ওই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। বিস্ফোরণের আগে একইদিনে শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি বিস্ফোরণ […]

কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণে নিহত ২
১ মিনিটে পড়ুন |

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগে গ্রেনেড বিস্ফোরণে দুই বেসামরিক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। অনন্তনাগের একটি পঞ্চায়েত ভবনকে টার্গেট করে হামলাকারীরা গ্রেনেড নিক্ষেপ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার ওই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

বিস্ফোরণের আগে একইদিনে শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি বিস্ফোরণ হলে দুই বেসামরিক ব্যক্তি আহত হন। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পুলিশ অবশ্য ওই হামলাকে সন্দেহজনক বলে মনে করছে। এটি আসলে গ্রেনেড হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

গত ৪ নভেম্বর শ্রীনগর শহরের জনবহুল এলাকা হরি সিং স্ট্রিটে অজ্ঞাত গেরিলারা গ্রেনেড হামলা চালিয়েছিল। এর ফলে সেসময় এক খেলনা বিক্রেতা নিহত হয়েছিলেন। ওই ঘটনায় সেসময় কমপক্ষে ৩৮ জন আহত হয়েছিলেন। পুলিশ ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে আহতদের সংখ্যা ১৫ বলে জানিয়েছিল।

গতকাল সোমবার জম্মু-কাশ্মীর পুলিশ নাগরিকদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে এনকাউন্টার চলার সময় সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আবেদন জানায়। বিস্ফোরক ও গুলির হাত থেকে তাদের রক্ষা করতেই প্রশাসন ওই সিদ্ধান্ত নেয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com