Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৩:১৫ এএম, ২৭ নভেম্বর ২০১৯

আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, আহত ১৫০

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ আলবেনিয়ায় ভূমিকম্পের আঘাতে অন্তত চারজন নিহত ও আরও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ বলে নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটিতে এই ভূমিকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্তিক জরিপ সংস্থা বলছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে আনুমানিক ২০ কিলোমিটার গভীরকতায় ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির রাজধানী তিরানা […]

আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪, আহত ১৫০
১ মিনিটে পড়ুন |

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ আলবেনিয়ায় ভূমিকম্পের আঘাতে অন্তত চারজন নিহত ও আরও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ বলে নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটিতে এই ভূমিকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্তিক জরিপ সংস্থা বলছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে আনুমানিক ২০ কিলোমিটার গভীরকতায় ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির রাজধানী তিরানা থেকে ১৩ কিলোমিটার দূরের বন্দর নহরী ডারেসের ভূমিকম্পটির উৎপত্তি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ওই এলাকার বেশি কিছু ভবন ধসে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেশটির পুলিশ জানিয়েছে যে, ভূমিকম্পে ভবনধস ছাড়াও অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

কর্মকর্তারা বলছে, ভূমিকম্পের পরপরই পশ্চিম আলবেনিয়ার থুমানে শহরের পাশের একটি গ্রামে তিনজন নিহতের খবর পাওয়া যায়। এছাড়া আতঙ্কিত এক ব্যক্তি লাফিয়ে ব্যালকনি পার হওয়ার সময় প্রাণ হারান। আলবেনিয়ার প্রেসিডেন্ট ইলির মেটা বলেন, ভূমিকম্পের পর থুমানের নাটকীয় পরিবর্তন ঘটেছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওগেরটা মানাসটিরলিউ এর আগে নিশ্চিত করেছেন যে, ভূমিকম্পে অন্তত ১৫০ জন মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের পরপারই দেশটির তিনটি প্রধান শহর রাজধানী তিরানা, ডারেস এবং লেঝের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com