Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৪:২৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯

চেক প্রজাতন্ত্রে হাসপাতালে বন্দুক হামলা, নিহত ৬

মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে উত্তর পূর্বাঞ্চলীয় শহর অস্ট্রাভার একটি হাসপাতালে এক বন্দুকধারীর হামলায় অন্তত ছয় জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাসপাতালটির ওয়েটিং রুমে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস। পুলিশ জানিয়েছে, হামলার পর বন্দুকধারী পালিয়েছে। তার খোঁজে পুরো শহরের নিরাপত্তা বাড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে। […]

চেক প্রজাতন্ত্রে হাসপাতালে বন্দুক হামলা, নিহত ৬
২ মিনিটে পড়ুন |

মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে উত্তর পূর্বাঞ্চলীয় শহর অস্ট্রাভার একটি হাসপাতালে এক বন্দুকধারীর হামলায় অন্তত ছয় জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাসপাতালটির ওয়েটিং রুমে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস। পুলিশ জানিয়েছে, হামলার পর বন্দুকধারী পালিয়েছে। তার খোঁজে পুরো শহরের নিরাপত্তা বাড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে।

মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে উত্তর পূর্বাঞ্চলীয় শহর অস্ট্রাভার একটি হাসপাতালে এক বন্দুকধারীর হামলায় অন্তত ছয় জন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাসপাতালটির ওয়েটিং রুমে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস। পুলিশ জানিয়েছে, হামলার পর বন্দুকধারী পালিয়েছে। তার খোঁজে পুরো শহরের নিরাপত্তা বাড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে।

চেক রিপাবলিকে সাধারণত বন্দুক হামলার ঘটনা বিরল। সর্বশেষ ২০১৫ সালে দেশটির একটি রেস্টুরেন্টে এক বন্দুকধারীর হামলায় আট ব্যক্তি নিহত হয়। পরে ওই হামলাকারী আত্মহত্যা করে। মঙ্গলবার দেশটির অস্ট্রাভা শহরে হামলার ঘটনা ঘটেছে। প্যারাগুয়ে থেকে ৩০০ কিলোমিটার ও পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত অস্ট্রাভা শহরটি মূলত স্টিলের জন্য বিখ্যাত।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান হ্যামাসেক টুইট বার্তায় বলেছেন, স্থানীয় সময় সকাল সাতটার (বাংলাদেশ সময় দুপুর ১২টা) পরে অস্ট্রাভা ফ্যাকাল্টি হাসপাতালে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম ডিএনইএস ডেউলি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অস্ট্রাভা হাসপাতালের ট্রমা ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে।

চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, হাসপাতালটির ওয়েটিং রুমে অপেক্ষারতদের মাথায় খুব কাছ থেকে গুলি চালায় হামলাকারী। টুইট বার্তায় দেশটির পুলিশ জানিয়েছে, হামলাকারীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন হামলাকারীর ছবিও প্রকাশ করেছে তারা। ওই হামলাকারীর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি বলে জানিয়েছে চেক টিভি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com