Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বিনোদন
৪:১৭ পিএম, ১১ ডিসেম্বর ২০১৯

বহুমুখী ব্যস্ততায় অপু বিশ্বাস!

অপু বিশ্বাস একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। অল্প বয়সেই তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। সাকিব অপুর জুটি জনপ্রিয় হওয়ার ফলে তার বেশির ভাগ চলচ্চিত্র সাকিবের সাথে হয়। অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সাথে গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। […]

বহুমুখী ব্যস্ততায় অপু বিশ্বাস!
২ মিনিটে পড়ুন |

অপু বিশ্বাস একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। অল্প বয়সেই তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। সাকিব অপুর জুটি জনপ্রিয় হওয়ার ফলে তার বেশির ভাগ চলচ্চিত্র সাকিবের সাথে হয়।

অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সাথে গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। অপু ধর্মান্তরিত হয়ে মুসলমান হন এবং নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম খান।

বিয়ের পর ২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাহাম খান জয় জন্মগ্রহণ করেন। ২২ নভেম্বর ২০১৭ তারিখে শাকিব খান তালাকের জন্য আবেদন করেন। ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে এই দম্পতির তালাক হয়ে যায়।

আপাতত একমাত্র পুত্র আব্রাম খান জয়কে ঘিরেই ভালো সময় কাটাচ্ছেন তিনি। ছেলের দেখাশোনা, পড়াশোনা সবকিছু সামলে যেটুকু সময় পান সেটুকু শোবিজ ব্যয় করেন। সিনেমা-বিজ্ঞাপনের শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন রকম শো-তে অংশ নেন। বর্তমানে অপু বিশ্বাস পা রাখলেন নতুন এক জগতে। অভিনয়ের বাইরে নানা সময় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন করতে দেখা গেছে তাকে।তবে এবার নিজে ‘এপিজে ফ্লোর’ নামে নতুন একটি প্রতিষ্ঠান নিয়ে হাজির হলেন তিনি।

এপিজে’র মধ্যে ‘এ’তে অপু এবং ‘জে’তে জয়। আর ‘পি’র অর্থ পরে জানাতে চাইছেন অপু। রাজধানীর নিকেতনের ৩ নম্বর রোডের ব্লক বি’র ৫৮ নম্বর হাউজে অপুর নতুন এ প্রতিষ্ঠান। গত ৯ ডিসেম্বর সন্ধ্যার পর এপিজে ফ্লোরের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ, অপু বিশ্বাসসহ আরও অনেকে।

অপু বিশ্বাস জানান, এপিজে ফ্লোরে বিউটি পার্লার, ফটো স্টুডিও, মিটিং ও ড্যান্স ফ্লোর থাকছে। তিনি আরও বলেন, ‘এখন অনেক ছেলে-মেয়ে নতুন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং কাজ করছেন। যেমন- ফটোগ্রাফি, বিউটিশিয়ান, কোরিওগ্রাফি। আমরা তাদের একটা কাজের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছি। আমাদের এখানে সব আয়োজন থাকছে

তার পারিবারিকভাবে নাম হল অবন্তী বিশ্বাস। তিনি ১৯৮৯ সালে ১১ অক্টোবর বুগুরা জেলায় সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। কম বয়সে তিনি চলচ্চিত্র যাত্রা শুরু করেন।

অপু অসংখ্য পুরস্কার পান এর মধ্যে উল্লেখযোগ্য প্রথম আলো পুরস্কার ,বাচসাস পুরস্কার ও গ্ল্যামার পুরস্কার। তার জনপ্রিয় সাফল্য চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল কোটি টাকার কাবিন, নম্বর ওয়ান সাকিব খান, মাই নেম ইজ খান, মনের জ্বালা, এক মন এক প্রাণ, রাজাবাবু, রাজনীতি, ইত্যাদি তার সাফল্যজনক চলচ্চিত্র সর্বশেষ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এই ছবির নায়ক বাপ্পী চৌধুরী। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সৃষ্টিশীল মানুষই অমর : জয়
৬ বছর আগে
উপস্থাপনার মধ্য দিয়েই তিনি সবার হৃদয়ে
৬ বছর আগে
স্বপ্ন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
পাঁচ লাইন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com