Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

আন্তর্জাতিক
৬:৪০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯

পাওয়া গেল প্রস্তর যুগের চিউইংগাম

চিউইংগামের ভিতরে লুকিয়ে ৫ হাজার বছর আগের জিনতত্ত্ব৷ সম্প্রতি স্ক্যানডেনেভিয়ায় এক খননকার্য থেকে পাওয়া ওই চিউইংগাম সাড়া ফেলে দিয়েছে৷ মিলছে ওই সময়ের নতুন নতুন তথ্য৷ প্রস্তর যুগে কি চিউইংগাম খাওয়া হতো? আপাত অবান্তর এই প্রশ্নের এখন উত্তর দিতে পারেন বিজ্ঞানীরা৷ সম্প্রতি স্ক্যানডেনেভিয়ার ডেনমার্কে খননকার্য চালিয়ে প্রস্তর যুগের বেশ কিছু জিনিস সংগ্রহ করা হয়েছে৷ তারই মধ্যে […]

পাওয়া গেল প্রস্তর যুগের চিউইংগাম
২ মিনিটে পড়ুন |

চিউইংগামের ভিতরে লুকিয়ে ৫ হাজার বছর আগের জিনতত্ত্ব৷ সম্প্রতি স্ক্যানডেনেভিয়ায় এক খননকার্য থেকে পাওয়া ওই চিউইংগাম সাড়া ফেলে দিয়েছে৷ মিলছে ওই সময়ের নতুন নতুন তথ্য৷

প্রস্তর যুগে কি চিউইংগাম খাওয়া হতো? আপাত অবান্তর এই প্রশ্নের এখন উত্তর দিতে পারেন বিজ্ঞানীরা৷ সম্প্রতি স্ক্যানডেনেভিয়ার ডেনমার্কে খননকার্য চালিয়ে প্রস্তর যুগের বেশ কিছু জিনিস সংগ্রহ করা হয়েছে৷ তারই মধ্যে পাওয়া গিয়েছে বার্চ গাছের জমে যাওয়া রসের এক খণ্ড৷ যা চিউইংগামের মতো ব্যবহার করেছেন এক যুবতী৷

কী করে জানা গেল অত বছর আগে ওই জমে যাওয়া আঠা চিউইংগাম হিসেবে ব্যবহৃত হয়েছিল? বিজ্ঞানীরা বলছেন, পরীক্ষা করে ওই গামের ভিতর থেকে এক যুবতীর সম্পূর্ণ জিন কাঠামো পাওয়া গিয়েছে৷ এই প্রথম হাড় ছাড়া অন্য কোনও বস্তু থেকে আদিম মানুষের সম্পূর্ণ জিন কাঠামো মিলল৷

গামটি থেকে জানা যাচ্ছে, ৫ হাজার বছর আগে প্রস্তরযুগের ওই যুবতীর গায়ের রং ছিল কালো৷ চুলও কালো৷ তবে চোখের মণি দুটি ছিল নীল৷ সম্ভবত ওই যুবতী ছিল শিকারী৷ যদিও তাঁর যে গঠন পাওয়া গিয়েছে তা অনেক বেশি ইউরোপের মূল ভূখণ্ডের মানুষের সঙ্গে মেলে, স্ক্যানডেনেভিয়ার সঙ্গে নয়৷

বিজ্ঞানীরা তাঁদের পরীক্ষা এবং ফলাফল ইতিমধ্যে জার্নালে প্রকাশ করেছেন৷ তাঁরা জানিয়েছেন, বার্চ গাছের ওই আঠা পরীক্ষা করে তাঁরা জানতে পেরেছেন, ওটি চিবানোর আগে মহিলা আর কী কী খেয়েছিলেন৷ তাঁদের ধারণা বাদাম এবং হাসের মাংস খেয়েছিলেন তিনি৷ এ ছাড়াও তাঁর মুখে কী ধরনের ব্যাকটেরিয়া ছিল, তাও জানা গিয়েছে পরীক্ষা করে৷

বিজ্ঞানীদের বক্তব্য, গ্ল্যান্ডের অসুখ করে এমন ব্যাকটেরিয়া তাঁর মুখে ছিল৷ কিন্তু তাঁর সেরকম অসুখ হয়েছিল, এমন তথ্য মেলেনি৷ তাহলে কি সে সময় ওই জাতীয় ভাইরাস থেকে অসুখ হতো না? এর উত্তর স্পষ্ট নয়৷ এমনও হতে পারে ভাইরাস থাকলেও তা তখনও কার্যকরী হয়নি৷

বিজ্ঞানীদের দাবি, ওই ভাইরাস সে সময় কী ভাবে কাজ করত, এখন তার চেহারা কীভাবে বদলালো এবং ভবিষ্যতে তা কী হবে– সব বিষয়েই এখন গবেষণার সুযোগ তৈরি হতো৷ তাঁদের ধারণা ওই বার্চ গাছের জমে যাওয়া আঠা এমনি চিবোচ্ছিলেন না মহিলা৷ হয় দাঁত পরিষ্কার করার জন্য অথবা খিদে কমানোর জন্য সেটি চিবোচ্ছিলেন তিনি৷

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে ‘হারমনি ডে’ উদযাপন
৪ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
সিডনিতে ১২তম ‘হোয়াইট রিবন ডে’ অনুষ্ঠিত
৫ বছর আগে
অস্ট্রেলিয়াতে বাবা দিবসের কথা
৫ বছর আগে
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com