Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি
১:৪২ এএম, ২৯ ডিসেম্বর ২০১৯

বিয়ের স্টেজেই বরের ইমামতি, ছবি ভাইরাল

ইসলামে, বিবাহ হলো বিবাহযোগ্য দুইজন নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রণয়নের বৈধ আইনি চুক্তি ও তার স্বীকারোক্তি। দাম্পত্য জীবন মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সূচনাপর্ব হলো বিবাহ। বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত। এমনই এক বিয়ের অনুষ্ঠানে স্টেজে নামাজ আদায়ের দৃশ্য ভাইরাল হয়েছে। শুধু এ দৃশ্যই নয়, বর নিজে জামাতের সাথে স্টেজে নামাজ […]

বিয়ের স্টেজেই বরের ইমামতি, ছবি ভাইরাল
১ মিনিটে পড়ুন |

ইসলামে, বিবাহ হলো বিবাহযোগ্য দুইজন নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রণয়নের বৈধ আইনি চুক্তি ও তার স্বীকারোক্তি। দাম্পত্য জীবন মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সূচনাপর্ব হলো বিবাহ। বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত।

এমনই এক বিয়ের অনুষ্ঠানে স্টেজে নামাজ আদায়ের দৃশ্য ভাইরাল হয়েছে। শুধু এ দৃশ্যই নয়, বর নিজে জামাতের সাথে স্টেজে নামাজ আদায় করেন। আর এতে ইমামতিও করেন বিয়ের বর। এমনই একটি ঘটনা ঘটে সিলেটে। এমন ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে বিয়ের অনুষ্ঠানে স্টেজেই আসরের নামাজ আদায় করেন বর।

নামাজই আদায় নয় নিজেও ইমামতি করেন। সিলেটের একটি কনভেনশন হলে এই বিয়ের অনুষ্ঠান ছিল। এমন দৃশ্য দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
নির্বাচনে অটোভোট সমর্থন করেন
৬ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com