__আরিফ মাহমুদ সন্ধারাতে পড়ছে খোকন হাট্টিমা টিম টিম হাঠাৎ দেখে দুর আকাশে একটি আলোর ডিম ওহ না ওটা ডিম হবে না, হয়ত পোড়া রুটি ! আবার ভাবে হতেও পারে কেরাম বোর্ডের গুটি । না-না ওটা কাঁচের থালায় দুধে ভেজা খই । ধুত্তরি ছাই ওইটা তো ভাই ফুটবল নিশ্চই ! ভাবছে যত ঘামছে মাথা […]
__আরিফ মাহমুদ
সন্ধারাতে পড়ছে খোকন হাট্টিমা টিম টিম
হাঠাৎ দেখে দুর আকাশে একটি আলোর ডিম
ওহ না ওটা ডিম হবে না, হয়ত পোড়া রুটি !
আবার ভাবে হতেও পারে কেরাম বোর্ডের গুটি ।
না-না ওটা কাঁচের থালায় দুধে ভেজা খই ।
ধুত্তরি ছাই ওইটা তো ভাই ফুটবল নিশ্চই !
ভাবছে যত ঘামছে মাথা ।
ভাবনা ত আর নয় গো যা-তা !
তার চেয়ে বরং অনেক সোজা হাট্টি মাটিম টিম ।
কি আর হবে ব্যাঙের ছাতা নয়ত ঘোড়ার ডিম !