Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

ছড়া-কবিতা
১১:০০ পিএম, ১১ অক্টোবর ২০১৯

চাষীর আত্মকথন

আমি সাহিত্যে কপর্দকহীন,তবুও সাহিত্যপিপাশি একজন শব্দচাষী। যার নেই কোন সুবিশাল পরগণা কিংবা বিশাল পাণ্ডিত্য । ঘরের শোভা বর্ধন করেনা কৃতী উপহারে। আছে শুধু একখণ্ড অনুর্বর বুকজমিন, যেখানে গহীনের শব্দ চাষ করি মন লাঙ্গলে। প্রশিক্ষন নেয়া হয়নি হাতে কলমে, তথাপি বহু যত্নে ফলাই সুখ দুঃখ, ভালোবাসার নিরিখে কিছু অর্বাচীন খেরো ফসল। মানুষ যার নাম দেয় সাহিত্য। […]

চাষীর আত্মকথন
সালমা ডলি
১ মিনিটে পড়ুন |

আমি সাহিত্যে কপর্দকহীন,তবুও সাহিত্যপিপাশি একজন শব্দচাষী।
যার নেই কোন সুবিশাল পরগণা কিংবা
বিশাল পাণ্ডিত্য ।
ঘরের শোভা বর্ধন করেনা কৃতী উপহারে।
আছে শুধু একখণ্ড অনুর্বর বুকজমিন,
যেখানে গহীনের শব্দ চাষ করি মন লাঙ্গলে।
প্রশিক্ষন নেয়া হয়নি হাতে কলমে,
তথাপি বহু যত্নে ফলাই সুখ দুঃখ, ভালোবাসার নিরিখে কিছু অর্বাচীন খেরো ফসল।
মানুষ যার নাম দেয় সাহিত্য।
অঢেল চেষ্টায় ঢেলে দেই সর্বস্ব।
নিখাদ ভালোবাসায় প্রতিটি রক্তকনিকা থেকে জন্ম নেয়া,স্বপ্নরাঙ্গানো অর্বাচীন
খেরোখাতার সমাহার,
একদা উন্মোচিত হয় আড়ম্বরপূর্ণ কিংবা কোনো অনাড়ম্বর সাহিত্য মেলায়।
আশা নিরাশায় দোদুল্যমান স্বীকৃত স্বপ্নের সমর্থনে কেউ আসবেন কি প্রাণের মেলায়?
আছেন কেউ?
যাদের অনুপ্রেরণায় একদিন প্রকাশিত হবে আরো কিছু সমৃদ্ধ সাহিত্যমালা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

যোগাযোগ ও যোগাসন বৃত্তান্ত
৭ বছর আগে
অদৃশ্য দেয়াল
৭ বছর আগে
ছড়া-কবিতা
খচ্চর ভিসি
৭ বছর আগে
ছড়া-কবিতা
বাবার ভালবাসা
৭ বছর আগে
ছড়া-কবিতা
তুমি ও গোলাপ
৭ বছর আগে
ছড়া-কবিতা
সেই মুখখানি
৭ বছর আগে
ছড়া-কবিতা
তুমি কি আজও অমনি হাস
৭ বছর আগে
মায়ের কাছে যাব
৭ বছর আগে
এ জনমে হলোনা
৭ বছর আগে
ছড়া-কবিতা
একদা এখানে প্রেমিক বাস করত
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com