ঐ দেখোনা আকাশ ডাকে ডাকছে নদীর পাড়ে, দোয়েল-কোয়েল শিস্ দিচ্ছে কেন বারে বারে? প্রজাপতির রঙ্গিন পাখা- দুলছে হেলে-দুলে, মৌমাছিরা খাচ্ছে মধু- সর্ষে ক্ষেতের ফুলে। বর্ষা কালে নিঝুম রাতেও- ঝরে অঝর দেয়া, পাপড়ি নেড়ে ডাকছে আমায়, জুই-চামেলী-কেয়া। ফুলের সুবাস, উতাল হাওয়া- বসত বাড়ীর বাঁকে। দারুন লাগে ঝিঁ ঝিঁ পোকার- ঝিম ধরানো ডাকে। চাঁদের মায়া-পরীর মত- উড়ায় […]
ঐ দেখোনা আকাশ ডাকে
ডাকছে নদীর পাড়ে,
দোয়েল-কোয়েল শিস্ দিচ্ছে
কেন বারে বারে?
প্রজাপতির রঙ্গিন পাখা-
দুলছে হেলে-দুলে,
মৌমাছিরা খাচ্ছে মধু-
সর্ষে ক্ষেতের ফুলে।
বর্ষা কালে নিঝুম রাতেও-
ঝরে অঝর দেয়া,
পাপড়ি নেড়ে ডাকছে আমায়,
জুই-চামেলী-কেয়া।
ফুলের সুবাস, উতাল হাওয়া-
বসত বাড়ীর বাঁকে।
দারুন লাগে ঝিঁ ঝিঁ পোকার-
ঝিম ধরানো ডাকে।
চাঁদের মায়া-পরীর মত-
উড়ায় কল্পলোকে,
বুকের মাঝে কোথায় যেনো-
শিরশিরিয়ে ডাকে।
ফুল-পাখি আর আকাশ-আলো-
যতই বাসুক ভালো,
মধুর আমার বাবার স্নেহ-
আমার পথের আলো।
জগৎ দেখি সেই আলোতে-
খুঁজি পথের দিশা,
প্রাণের চেয়েও প্রিয় আমার-
বাবার ভালবাসা।।