Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

ছড়া-কবিতা
৭:৪১ পিএম, ১০ জুন ২০১৯

মায়ের কাছে যাব

আমার বাঁধন খুলে দে না তোরা আমি মায়র কাছে যাব বিত্তের লোভে অন্ধ আমি পথ হারিয়ে যাব পথ দেখিয়ে দেনা তোরা আমি মায়ের কাছে যাব। প্রিয়তমার মিষ্টি চোখের দুষ্টুমিতে মাতাল আমি আমায় সংবিত এনে দে আমি মায়ের কাছে যাব আমার বাঁধন খুলে দে। ঘরে বউয়ের মিষ্টি হাসি কন্যা পুত্রে ভালবাসি এসব নিয়ে বেহেশতে আমি জান্নাত […]

মায়ের কাছে যাব
২ মিনিটে পড়ুন |

আমার বাঁধন খুলে
দে না তোরা
আমি মায়র কাছে যাব
বিত্তের লোভে অন্ধ আমি
পথ হারিয়ে যাব
পথ দেখিয়ে দেনা তোরা
আমি মায়ের কাছে যাব।

প্রিয়তমার মিষ্টি চোখের
দুষ্টুমিতে মাতাল আমি
আমায় সংবিত এনে দে
আমি মায়ের কাছে যাব
আমার বাঁধন খুলে দে।

ঘরে বউয়ের মিষ্টি হাসি
কন্যা পুত্রে ভালবাসি
এসব নিয়ে বেহেশতে আমি
জান্নাত ভুলে গেছি
মায়ের পায়ে জান্নাত আমার
জান্নাত এনে দে
মায়ের কাছে যাব আমি
আমার বাঁধন খুলে দে।

মায়ের হাতের শীতল পরশ
আমার মাথায় নাই
এসির হাওয়ায় ঠান্ডা মেলে
শীতল কোথায় পাই
এসি খুলে নিয়ে তোরা
আমার মাকে এনে দে।

আয় রোজাগার যাহাই করি
সবটাই তার খরচ করি
তবুও এই আভিজাত্যের
উদার পুরে না
তাই ইট পাথরের শহরেতে
মানায়না মোর মা
মায়ের শীতল গাঁয়ে যাব
আর এই শহরে না
মায়ের কাছে যাব আমি
আমার বাঁধন খুলে দেনা।

খাঁচায় পোষা তোতার বুলি
ঐ ভাষাতেই আওয়াজ তুলি
আম্মি মাম্মি ডাকে মায়ের
হৃদয় পৌঁছেনা
কন্ঠ খুলে দেনা ডাকি
মাগো আমার মা।

মা ভুলেছি গাঁ ভুলেছি
নাই পথের ঠিকানা
কে কে তোরা
চিনিস রে ভাই
আমায় গাঁয়ে নিয়ে যা
ঐ খানেতেই ঘুঁপটি ঘরে
থাকে আমার মা
মায়ের কাছে যাব আমি
তোরা মোর বাঁধন খুলে যা।

আঁটসাঁট পোষাক পড়ে
বাবু সেজে আমি
ভাবখানা মোর এই হয়েছে
যেন হিরার চেয়েও দামি
খুলে নে মোর অহংকারের
বস্ত্র, চিন্তা ভাবনা
মায়ের আঁচল মূল ঠিকানা
আর এই জাহান্নামে না।

এতক্ষণে অনেক দেরী
হয়ে গেছে ভাই
মায়ের চোখের অশ্রু ঝড়া
থামাতে যে চাই
বাঁধন খুলে দেনা তোরা
আমি মায়ের কাছে যাই।

ফারুক // ৩০ মে ২০১৯।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

যোগাযোগ ও যোগাসন বৃত্তান্ত
৭ বছর আগে
চাষীর আত্মকথন
৭ বছর আগে
ছড়া-কবিতা
অদৃশ্য দেয়াল
৭ বছর আগে
ছড়া-কবিতা
খচ্চর ভিসি
৭ বছর আগে
ছড়া-কবিতা
বাবার ভালবাসা
৭ বছর আগে
ছড়া-কবিতা
তুমি ও গোলাপ
৭ বছর আগে
ছড়া-কবিতা
সেই মুখখানি
৭ বছর আগে
ছড়া-কবিতা
তুমি কি আজও অমনি হাস
৭ বছর আগে
এ জনমে হলোনা
৭ বছর আগে
ছড়া-কবিতা
একদা এখানে প্রেমিক বাস করত
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com