Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

সাহিত্য
১২:৫৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৪

ছন্দ কুঁড়াই…

_আরিফ মাহমুদ ছন্দ কুঁড়াই, ছন্দ বিলাই, ছন্দ নিয়েই ভাবি- ছন্দ ভরা এই পৃথিবী গড়ল সে কোন কবি ?   পাখির ঝাকে, নদীর বাঁকে, মিষ্টি সমিরণে, ছন্দ কুঁড়াই ঘসের ডগায়; মাঠের কোনে কোনে।   পথের ধারে, পুকুর পাড়ে ছন্দ ভুড়ি ভুড়ি। ছন্দ কুঁড়াই মেঘের ভাঁজে; বন-বাদারে ঘুরি।   ফুলের ঘ্রাণে, পাখির গানে ছন্দ শত শত। ছন্দ […]

ছন্দ কুঁড়াই…
১ মিনিটে পড়ুন |

_আরিফ মাহমুদ

ছন্দ কুঁড়াই, ছন্দ বিলাই, ছন্দ নিয়েই ভাবি-

ছন্দ ভরা এই পৃথিবী গড়ল সে কোন কবি ?

 

পাখির ঝাকে, নদীর বাঁকে, মিষ্টি সমিরণে,

ছন্দ কুঁড়াই ঘসের ডগায়; মাঠের কোনে কোনে।

 

পথের ধারে, পুকুর পাড়ে ছন্দ ভুড়ি ভুড়ি।

ছন্দ কুঁড়াই মেঘের ভাঁজে; বন-বাদারে ঘুরি।

 

ফুলের ঘ্রাণে, পাখির গানে ছন্দ শত শত।

ছন্দ কুঁড়াই বটের ছায়ায় আম কুঁড়ানোর মত।

 

চিমনি-ধোয়ায়, হিম কুয়াশায় ছন্দ যেন ভাসে।

ছন্দ কুড়াই রোদ দুপুরে সূর্য যখন হাসে।

 

চাদনী রাতে, শীতের প্রাতে ছন্দ সীমাহীন।

ছন্দ কুঁড়াই সকাল, সন্ধ্যা, রাত্রী এবং দিন।

 

ছন্দ যেন আকাশ পাতাল মধ্যভাগের সবই

ছন্দ ভরা এই পৃথিবী গড়ল সে কোন কবি ?

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আমরা স্বাধীন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
স্বাধীনতা তুমি
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
ধর্মান্ধের সমাজে বাউল বুঝবে কে?
৭ বছর আগে
রবীন্দ্রনাথের যত প্রেম
৭ বছর আগে
যোগাযোগ ও যোগাসন বৃত্তান্ত
৭ বছর আগে
চাষীর আত্মকথন
৭ বছর আগে
ছড়া-কবিতা

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com