ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। শনিবার বেলা সোয়া ১২ টার দিকে এ ভূমিকম্প শুরু হয়। ৭ দশমিক ৫ মাত্রায় এ ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে। এতে তাৎক্ষণিকভাবে এর ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। শাখারি বাজারে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। কর্মস্থল […]
ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। শনিবার বেলা সোয়া ১২ টার দিকে এ ভূমিকম্প শুরু হয়। ৭ দশমিক ৫ মাত্রায় এ ভূমিকম্প হয়েছে বলে জানা গেছে। এতে তাৎক্ষণিকভাবে এর ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে। শাখারি বাজারে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। কর্মস্থল থেকে নামতে গিয়ে সাভারে প্রায় অর্ধশত আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে আজ অনুভূত ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নেপালের পোখারা শহরের ৮০ কিলোমিটার পূর্বে।
পঞ্চগড়, চাঁদপুর, যশোর, বগুড়া, নীলফামারী ও ফেনীসহ জেলার বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভবনগুলো কম্পনের পাশাপাশি পুকুরের পানিতে ঢেউ সৃষ্টি হয়েছে।ক্রমেই বিভিন্ন এলাকায় থেকে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে।