ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টি থেকে জয় লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, রূপা হক এবং বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে এলিং সেন্ট্রাল এবং এ্যাক্টন থেকে লেবার প্রার্থী রূপা হক, ২২ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হন। হ্যাম্পস্টেড এন্ড কিলবার্ন থেকে লেবারপ্রার্থী টিউলিপ সিদ্দিকী ২৩৯২৭ ভো পেয়ে নির্বাচিত হন। বেথনালগ্র্রীন এন্ড বো আসনে […]
ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টি থেকে জয় লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, রূপা হক এবং বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে এলিং সেন্ট্রাল এবং এ্যাক্টন থেকে লেবার প্রার্থী রূপা হক, ২২ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হন। হ্যাম্পস্টেড এন্ড কিলবার্ন থেকে লেবারপ্রার্থী টিউলিপ সিদ্দিকী ২৩৯২৭ ভো পেয়ে নির্বাচিত হন। বেথনালগ্র্রীন এন্ড বো আসনে রুশানারা আলী ৩২৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সকাল ৭ থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় ৫০ হাজার পোলিং স্টেশনে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।
এবারের ব্রিটিশ সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি, শেখ রেহানার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ জিতেছেন প্রথমবারের মতো। ড. রূপা হক জিতেছেন প্রথমবারের মতো। রুশনারা আলী পুন:নির্বাচিত হয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন এবারের সাধারণ নির্বাচনে দেশটির প্রধান তিনটি দলের মনোনয়নে প্রার্থী হয়েছেন।