Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি চ্যানেল
১০:৪৮ এএম, ১১ মে ২০১৭

নতুন নিয়মে একাদশ শ্রেণীতে যেভাবে ভর্তির আবেদন।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষা মন্ত্রনালয়ের খসড়া নীতিমালা অনুযায়ী আগামী ৯ মে থেকে অনলাইনে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৫ জুন। নির্ধারিত সময়ে ভর্তির কাজ শেষে ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, অনলাইনে আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বোচ্চ […]

নতুন নিয়মে একাদশ শ্রেণীতে যেভাবে ভর্তির আবেদন।
১ মিনিটে পড়ুন |

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষা মন্ত্রনালয়ের খসড়া নীতিমালা অনুযায়ী আগামী ৯ মে থেকে অনলাইনে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৫ জুন। নির্ধারিত সময়ে ভর্তির কাজ শেষে ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, অনলাইনে আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বোচ্চ দশটি কলেজ পছন্দক্রমে উল্লেখ করতে পারবে। এর মধ্যে একটি কলেজ নির্ধারণ করে দেয়া হবে। কলেজ নির্ধারণের পর নির্ধারিত ফি দিয়ে শিক্ষার্থীই ওই কলেজে ভর্তির নিশ্চয়তা দিতে হবে।

একটি কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী চাইলে মাইগ্রেশন করে অন্য কলেজেও যেতে পারবে। তবে ভর্তির নিশ্চয়তা দেয়ার আর আগেই এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।ভর্তি হয়ে যাওয়ার পর আর অন্য কলেজে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। তবে প্রথমবারে না হলে পরে আবারও দুই দফায় পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে।

গত ২৭ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তা ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালার এ খসড়া তৈরি করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

চাষীর আত্মকথন
৭ বছর আগে
ছড়া-কবিতা
সিডনিতে বাংলাদেশ কনস্যুলেটের নতুন অফিস উদ্বোধন
৭ বছর আগে
বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়া
সিডনিতে সেলিনা হোসেনের সফল সাহিত্যসন্ধ্যা
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com