Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

সাহিত্য
১:০৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৪

বল না কেমন হবে !

  _আরিফ মাহমুদ তুই আমি চল যাই হারিয়ে মিঠা জলের নদ পেরিয়ে দূরের কোন গাঁয় রঙ বেরঙের পাখির দেশে ফুল-পরিদের সমাবেশে বৃদ্ধ বটের ছায়। দু’জন মিলে বাঁধব বাসা আকবো শত স্বপ্ন আশা রংধনু রঙ নিয়ে বেচব সুখের চুড়ি-বালা আমরা দু’জন ফেরীঅলা দুখের বিনিময়ে দুঃখগুলো আনব কিনে রাখব তুলে খুব যতনে ঘুচব মনের ক্ষত জালব আলো […]

বল না কেমন হবে !
১ মিনিটে পড়ুন |

 

_আরিফ মাহমুদ

তুই আমি চল যাই হারিয়ে

মিঠা জলের নদ পেরিয়ে

দূরের কোন গাঁয়

রঙ বেরঙের পাখির দেশে

ফুল-পরিদের সমাবেশে

বৃদ্ধ বটের ছায়।

দু’জন মিলে বাঁধব বাসা

আকবো শত স্বপ্ন আশা

রংধনু রঙ নিয়ে

বেচব সুখের চুড়ি-বালা

আমরা দু’জন ফেরীঅলা

দুখের বিনিময়ে

দুঃখগুলো আনব কিনে

রাখব তুলে খুব যতনে

ঘুচব মনের ক্ষত

জালব আলো সবার ঘরে

আমরা দু’জন অন্ধকারে

জোনাক পোকার মত

জেছনা মেখে নাইব রাতে

উঠব জেগে খুব প্রভাতে

আমরা ভোরের পাখি

সুর্যি মামার ঘুম ভাঙিয়ে

পূব আকাশে রঙ মাখিয়ে

খুলব সবার আখি

জ্বলবে শিশির সবুজ ঘাসে

ফুল পরীরা নাচবে পাশে

পাখ পাখালীর গানে

মৃদু হাওয়ায় সুবাস মাখা

ফুল কালিরা মেলবে পাখা

ভোরের আবাহনে

হাত রেখে চল আমার হাতে

আর দেরী নেই সন্ধা হতে

যায়রে বেলা ডুবে

নেই আভিমান নেই যে আড়ি

ভালবাসার ছড়াছড়ি

বল না কেমন হবে !

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আমরা স্বাধীন
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
স্বাধীনতা তুমি
৬ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
ধর্মান্ধের সমাজে বাউল বুঝবে কে?
৭ বছর আগে
রবীন্দ্রনাথের যত প্রেম
৭ বছর আগে
যোগাযোগ ও যোগাসন বৃত্তান্ত
৭ বছর আগে
চাষীর আত্মকথন
৭ বছর আগে
ছড়া-কবিতা

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com