Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি চ্যানেল
১১:২৯ এএম, ১১ মে ২০১৭

ব্যতিক্রম…

  কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র হিসেবে শপথ গ্রহণের পর বিএনপি নেতা মনিরুল হক সাক্কু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেছেন। বিএনপি’র নেতা হয়েও আওয়ামী লীগের সভানেত্রীকে সালাম করার এমন নজির খুবই কম। ব্যতিক্রম এই চিত্রটিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। ১১ মে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে  মনিরুল হক সাক্কুকে শপথ বাক্য পাঠ  করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। […]

ব্যতিক্রম…
১ মিনিটে পড়ুন |

 

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র হিসেবে শপথ গ্রহণের পর বিএনপি নেতা মনিরুল হক সাক্কু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেছেন। বিএনপি নেতা হয়েও আওয়ামী লীগের সভানেত্রীকে সালাম করার এমন নজির খুবই কম। ব্যতিক্রম এই চিত্রটিকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

১১ মে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে  মনিরুল হক সাক্কুকে শপথ বাক্য পাঠ  করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ গ্রহণ শেষে তিনি প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে দোয়া নেন। সময় মমতাময়ী প্রধানমন্ত্রী হাসিমুখে তার পিঠে হাত রাখেন।

জ্যেষ্ঠ নেতারা যখন নিজ দলের বাইরে অন্য দলকে নিয়ে বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির বয়োজ্যেষ্ঠ নেতারা একে অপরের সম্পর্কে বিষোদ্গার করছেন, ঠিক তখনই এই ব্যতিক্রম চিত্রটি পাওয়া গেল। এমনটা খুব একটা দেখা যায় না। এমনকি নিজ দলের নেতাদের ক্ষেত্রে এটা খুব কমই দেখা যায় না।

উল্লেখ্য, গত ৩০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাক্কু।  এই নিয়ে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন বিএনপি দলীয় এই প্রার্থী। এর আগে ২০১২ সালের জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন সাক্কু।

(Source: প্রিয়.কম/প্রিয় সংবাদ)

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

চাষীর আত্মকথন
৭ বছর আগে
ছড়া-কবিতা
সিডনিতে বাংলাদেশ কনস্যুলেটের নতুন অফিস উদ্বোধন
৭ বছর আগে
বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়া
সিডনিতে সেলিনা হোসেনের সফল সাহিত্যসন্ধ্যা
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com