Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

নবধারা চ্যানেল
২:৩৫ এএম, ১৫ অক্টোবর ২০১৭

সিডনিতে বসবাসরত ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রীদের জাকজমক পূর্ণমিলনী সন্পন্ন

ভিকারুননিসা নুন স্কুল ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশে মেয়েদের একটি স্বনামধন্য স্কুল। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্থানের পূর্ব পাকিস্তান প্রদেশের (বর্তমানে স্বাধীন বাংলাদেশ) গভর্নর ফিরোজ খান নুনের] সহধর্মিনী ভিকারুননিসা নূন ঢাকায় মেয়েদের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন ও তাঁর নামানুসারেই স্কুলটির নামকরণ করা হয়েছে। ভিকারুননিসা স্কুলের সাথে ক্ষেত্রবিশেষে উপমহাদেশের ইতিহাসের সংযোগ […]

নবধারা নিউজ ডেস্ক: সিডনি
২ মিনিটে পড়ুন |

ভিকারুননিসা নুন স্কুল ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশে মেয়েদের একটি স্বনামধন্য স্কুল। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্থানের পূর্ব পাকিস্তান প্রদেশের (বর্তমানে স্বাধীন বাংলাদেশ) গভর্নর ফিরোজ খান নুনের] সহধর্মিনী ভিকারুননিসা নূন ঢাকায় মেয়েদের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন ও তাঁর নামানুসারেই স্কুলটির নামকরণ করা হয়েছে। ভিকারুননিসা স্কুলের সাথে ক্ষেত্রবিশেষে উপমহাদেশের ইতিহাসের সংযোগ রয়েছে। এটি এখন বাংলাদেশের নামকরা স্কুলগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে।

সিডনিতে বসবাসরত ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রীদের জাকজমক পূর্ণমিলনী সন্পন্ন হল। গত ১৪ই অক্টোবর শনিবার সন্ধ্যায় এই পুনর্মিলনীর আয়োজন করে। অ্যালামনাইয়ের প্রাক্তন শিক্ষার্থী মাহবুবা খানম মুক্তা ও তাসরিনা নাহিদ তন্নী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। পরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তামিমা শাহরিন, অথৈ হাসান, প্রিয়াঙ্কা বিশ্বাস ও সাকিনা আকতার।

এ সময় প্রজেক্টরে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও ভিকারুননিসা নূন অ্যালামনাই বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাণী দেখানো হয়। এই সংগঠনের সভাপতি ইফাত আঞ্জুম ও সাধারণ সম্পাদক ফারিজা সাবরিনা শুভেচ্ছা বক্তব্য দেন। প্রাক্তন শিক্ষিকা সেলিনা চৌধুরীও বক্তব্য দেন। রবীন্দ্র সঙ্গীত ও লোকগীতি গেয়ে শোনান প্রিয়াঙ্কা বিশ্বাস ও অথৈ হাসান। নজরুল গীতি পরিবেশন করেন তামিমা শাহরিন। দলীয় সঙ্গীতে অংশ নেন তামিমা শাহরিন, অথৈ হাসান, সাকিনা আকতার ও আরও কিছু প্রাক্তন ছাত্রীরা। দলীয় নৃত্যে অংশ নেন গাজী তাসনুভা দিতি, সুস্মিতা আহমেদ, ফারহানা হাসান অভি ও সাকিনা আকতার। কলেজের সুনাম ও দুর্নাম নিয়ে ছোট্র বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন রুবিনা হক লোরা ও ইসরাত জাহান।

প্রাক্তন ছাত্রীরা বিভিন্ন আলোচনা ও স্কুলজীবনের পুরানো স্মৃতিচারণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কেক কাটার পর আয়োজকরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নৈশভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রাক্তন ছাত্রীদের পরিবারসহ মিডিয়া ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিল।

ভিডিও সম্পাদনায়: ড. ফয়জুল আজীম (চন্চল)।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

এক নজরে নবধারা নাইটস
৭ বছর আগে
আন্তর্জাতিক পুরুষ দিবস আজ
৭ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
নবধারা নিউজের ইফতার পার্টি
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com