Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি চ্যানেল
১০:৪৫ এএম, ১১ মে ২০১৭

১১০০ টাকায় কিডনির ডায়ালাইসিস হবে গণস্বাস্থ্যে।

কিডনি বিকল হলে রক্ত থেকে বিষাক্ত পদার্থ বের করার একমাত্র উপায় হলো ডায়ালাইসিস। বর্তমানে বাংলাদেশে এই চিকিৎসা বেশ ব্যয়বহুল। এ ক্ষেত্রে ব্যতিক্রম উদাহরণ তৈরি করতে যাচ্ছে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল। কম খরচে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে আগামী সপ্তাহ থেকে হাসপাতালের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে শুরু হতে যাচ্ছে এই সেবা কা‍র্যক্রম। গত শনিবার হাসপাতালে আয়োজিত এক আলোচনা […]

১১০০ টাকায় কিডনির ডায়ালাইসিস হবে গণস্বাস্থ্যে।
১ মিনিটে পড়ুন |

কিডনি বিকল হলে রক্ত থেকে বিষাক্ত পদার্থ বের করার একমাত্র উপায় হলো ডায়ালাইসিস। বর্তমানে বাংলাদেশে এই চিকিৎসা বেশ ব্যয়বহুল। এ ক্ষেত্রে ব্যতিক্রম উদাহরণ তৈরি করতে যাচ্ছে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল। কম খরচে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে আগামী সপ্তাহ থেকে হাসপাতালের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে শুরু হতে যাচ্ছে এই সেবা কা‍র্যক্রম।

গত শনিবার হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় এই তথ্য জানানো হয়। সভায় বক্তব্য দেন গণস্বাস্থ্য ট্রাস্টের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য নগর কেন্দ্রের মাইক্রোবায়োলজিস্ট অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মো. আবদুল হামিদ প্রমুখ।

বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কিডনি রোগীদের প্রতি মাসে ডায়ালাইসিস করতে খরচ হয় ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা। এতে দরিদ্র রোগীদের চিকিৎসা খরচের ব্যয় বহন করতে হিমশিম খেতে হয়। সে অবস্থা বিবেচনায় নিয়ে স্বল্প আয়ের রোগীদের জন্য মাত্র এক হাজার ১০০ টাকায় ডায়ালাইসিস করার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সূত্র: নিউজ২৪

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

চাষীর আত্মকথন
৭ বছর আগে
ছড়া-কবিতা
সিডনিতে বাংলাদেশ কনস্যুলেটের নতুন অফিস উদ্বোধন
৭ বছর আগে
বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়া
সিডনিতে সেলিনা হোসেনের সফল সাহিত্যসন্ধ্যা
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com