পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ করে দিচ্ছে ইয়াহু। এই সেবা পাওয়ার জন্য প্রতিবারই অ্যাকাউন্টে প্রবেশের সময় মোবাইলে পাঠানো হবে চার ডিজিটের একটি করে কোড। সেই কোডটি ব্যবহার করতে হবে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে। টাম্বলারে এক ব্লগপোস্টে (http://goo.gl/RRftgw) ইয়াহুর ডিরেক্টর অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্রিস স্টোনার এই প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দিয়েছেন। এর জন্য মূল পাসওয়ার্ডটি ব্যবহার করে প্রথমে […]
পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ করে দিচ্ছে ইয়াহু। এই সেবা পাওয়ার জন্য প্রতিবারই অ্যাকাউন্টে প্রবেশের সময় মোবাইলে পাঠানো হবে চার ডিজিটের একটি করে কোড। সেই কোডটি ব্যবহার করতে হবে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে।
টাম্বলারে এক ব্লগপোস্টে (http://goo.gl/RRftgw) ইয়াহুর ডিরেক্টর অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্রিস স্টোনার এই প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দিয়েছেন।
এর জন্য মূল পাসওয়ার্ডটি ব্যবহার করে প্রথমে ইয়াহু অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর সেটিংসে গিয়ে ‘অন-ডিমান্ড পাসওয়ার্ড’ চালু করতে হবে।
এর পর থেকে প্রতিবার ইয়াহুতে প্রবেশ করতে গেলে পাসওয়ার্ডের স্থলে ‘সেন্ড মাই পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করলেই মোবাইলে চলে আসবে চার ডিজিটের কোড। আর সেটি ব্যবহার করেই প্রবেশ করতে হবে ইয়াহু অ্যাকাউন্টে।